চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ আমাকে সংসদে দেখতে চায়: ডিপজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্রের ‘মন্দ মানুষ’ হিসেবে তিনি তুমুলভাবে পরিচিত। তিনি অসংখ্য আলোচিত সব ছবির অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মন্দ মানুষের পাশাপাশি নায়ক ও প্রযোজক হিসেবেও চলচ্চিত্রে নিজের অবস্থান মজবুত করেছেন।  অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতেও। ঢাকার ৯ নং ওয়ার্ড থেকে একযুগের বেশি সময় ধরে কাউন্সিলর ছিলেন।

আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছেন ডিপজল। গতকাল (শনিবার) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন। রাজধানীর গাবতলী-আমিনবাজারের বাসিন্দা ডিপজল চ্যানেল আই অনলাইনকে জানান, ঢাকা ১৪ আসন থেকে তিনি নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে ইচ্ছুক।

রোববার বিকেলে ডিপজল বলেন, সাধারণ মানুষ আমাকে সংসদে দেখতে চায়। আমি সংসদ সদস্য হয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের কথা ভেবেই আমি আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপত্র কিনেছি। আমি জয়ী হয়ে সংসদে যেতে চাই। নেতা নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই।

শোনা যেত, ডিপজল বিএনপি’র কাউন্সিলর ছিলেন। বিষয়টিকে পুরোপুরি মিথ্যা আখ্যা দিয়ে ডিপজল বলেন, এটা পুরোপুরি মিথ্যা। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি। সকলের কাছে জনপ্রিয়তা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে এখানে আর কেউ দাঁড়াবে না, আমি পাশ করবো ইনশাল্লাহ।

নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করছেন জানতে চাইলে ডিপজল বলেন, সবেমাত্র মনোনয়ন পত্র জমা দিলাম। প্রার্থী বাছাইয়ের পর আমার আসনটি নিশ্চিত হলে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবো। এখন দলের সিদ্ধান্তের দিকে চেয়ে আছি। দেখি কী হয়। যত দিন বাঁচবো মানুষের সেবা করতে চাই। এ ছাড়া জীবনে আমার আর কিছু চাওয়ার নেই।

তিনি বলেন, দশম নির্বাচনের পরের বছর (২০১৫ সাল) এপ্রিলে গোপালগঞ্জ গিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা অর্পণ করেছিলাম। বঙ্গবন্ধুর জন্যই এ বাংলাদেশ হয়েছে। তার আদর্শের সৈনিক আমি। তখন থেকে মন স্থির করি আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচন করবো।

Reneta

গেল বছর সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা ডিপজল। দেশে চিকিৎসা নেয়ার পর কয়েক দফায় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করেন। ডিপজল মনে করেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। ডাক্তারের পরামর্শ মতো স্বাভাবিক জীবন যাপন করছেন। নির্বাচনী দৌড়ঝাঁপের জন্য তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামীলীগ মনোনয়নএকাদশ জাতীয় নির্বাচনমনোয়ার হোসেন ডিপজললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT