চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানি হেইস্ট’ মুক্তির দিনে পুরো অফিস ছুটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

শুক্রবার (৩ সেপ্টেম্বর) নেটফ্লিক্স-এ মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’ এর ৫ নম্বর সিজন। কিন্তু মুক্তি পাওয়ার আগে থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় এই সিরিজের শেষ সিজন নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে!

এবার সেই আঁচই যেন লাগল ভারতের রাজস্থানের জয়পুরের এক কর্পোরেট অফিসেও!

‘ভার্ভলজিক’ নামের ওই আইটি সংস্থার সিইও অভিষেক জৈন জানতেন, ‘মানি হেইস্ট’ এর জ্বরে তার কর্মীরা কাবু হবেনই। আর তাই কর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখেছেন তিনি।

চিঠির বিষয়বস্তু রাখা হয়েছে “নেটফ্লিক্স অ্যান্ড চিল হলিডে”। চিঠিতে বলা হয়েছে ৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘মানি হেইস্ট’ এর সিজন-৫। ওইদিন ই-মেইলের ইনবক্স ছুটির আবেদনে ভরে উঠুক ছুটির আবেদনে, এমনটা আমরা চাই না। দেখতে চাই না ফাঁকা অফিস। জানি, কখনো কখনো কাজে উদ্যম পেতে একটু “চিল মোমেন্ট”-এর প্রয়োজন। তাই এ বিষয়ে আমরা একটি উদ্যোগ নিয়েছি।

চিঠিতে তিনি বলেন, ‘সুতরাং আর দেরি কেন! পপকর্ন খান, সোফায় গা এলিয়ে ‘প্রফেসর’ এবং তার পুরো দলকে চূড়ান্ত বিদায়ের প্রস্তুতি নিন। অর্থাৎ, ভার্ভলজিকের পক্ষ থেকে এ দিনটিতে সব কর্মীকে “মানি হাইস্ট” জ্বরে কাবু হওয়ার সুযোগ দিচ্ছি!’

এতে আরও বলা হয়, যেভাবে আপনারা বাড়ি থেকে কাজ করে কঠিন সময়ে প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন। সংস্থাকে সেই দুঃসময় থেকে বের করে এনেছেন, আপনাদের সেই উৎসাহ এবং উদ্যম সত্যিই প্রশংসনীয়। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য বড় চমক। বিশাল চাপের পর একটা বিরতি তো জরুরি, তাই না!

অনলাইনে ভাইরাল এখন এই চিঠি
Reneta

অনলাইনে ভাইরাল এখন সেই চিঠি। পাশাপাশি কর্মীদের প্রতি সিইওর এই বিবেচনা ব্যাপক প্রশংসা পাচ্ছে।

‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি। এরপর থেকেই এর পঞ্চম সিজনের অপেক্ষায় আছেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রফেসর ভক্ত দর্শক অনুরাগীরা! ‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনাও কম হয়নি। বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।

সেই অপেক্ষার অবসান হচ্ছে আজই। যদিও প্রফেসর খ্যাত আলভারো মর্তে একটু আভাস দিয়ে রেখেছেন যে, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেটফ্লিক্সমানি হেইস্টলিড বিনোদনসিজন-৫
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT