চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক পরী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ১৩, আগস্ট ২০১৯
বিনোদন
A A

‘মানুষ মানুষের জন্য/জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি/ মানুষ পেতে পারে না…ও বন্ধু!’-বিখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার এই গানের সাথে সুর মিলিয়ে বলতে হয়, ঈদুল আযহার দিনে কিছু অসচ্ছ্বল মানুষের মুখে হাসি ফুটাতে এফডিসিতে উড়ে এসেছিলেন এক মানবিক পরী! যে পরীর দেখা পেয়ে হাসি মুখে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছিলো কিছু মানুষ।

না। ডানা নেই তার, তবু উড়ে এলেন সামর্থহীন মানুষের তরে। জীবন জীবনের জন্য, এই তাগিদে একটু সহানুভূতি সাঙ্গ করে। হ্যাঁ, বলছিলাম দেশের শীর্ষস্থানীয় অভিনেত্রী পরীমনির কথা।

গেল তিন বছর ধরেই এফডিসিতে কোরবানি করেন চিত্রনায়িকা পরীমনি। আর্থিকভাবে অস্বচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পরিবারের মুখে একটু হাসি ফুটানোই উদ্দেশ্য তার। গেল তিন বছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আযহার দিনে গরু কোরবানি করেন তিনি।

এবার পরী একার উদ্যোগে চারটি গরু কোরবানি করেন। গরুগুলোও নানার সাথে গিয়ে নিজে হাট থেকে কিনে এনেছেন। সে ছবিগুলোও দিয়েছিলেন সোশাল মিডিয়ায়।

সোমবার দুপুরে এফডিসি এসে নিজেই সবার মাঝে মাংস বিতরণ করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন তার নানা ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

মাংস বিতরণের সময় পরী জানান, আমি সব সময় ই বলি, এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় পরিবার। তাই পরিবারের জন্যই কোরবানি দিই। যতো দিন বাঁচব, ততো দিন এফডিসিতে কোরবানি দিয়ে যাব।

Reneta

এদিন শিল্পী সমিতির উদ্যোগেও এফডিসিতে পাঁচটি গরু কোরবানি হয়। সমিতির সাধারণ সম্পাদক চ্যানেল আই অনলাইনকে জানান, শিল্পী সমিতির এই আয়োজনে সহযোগিতা করেছেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা শিল্পী, অভিনেত্রী আঞ্জুমান, প্রযোজক সেলিম খান প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিকোরবানিগরুজায়েদ খানপরীমনিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT