চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক ও সামাজিক ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
বাংলাদেশ
A A

মানবিক ও সামাজিক সকল ক্ষেত্রে গত তিন বছর যাবৎ অনন্য ভূমিকা রাখছে সেবাধর্মী সংগঠন ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’।

দেশের এই ক্রান্তিলগ্নে পেশাদারিত্বের পাশাপাশি করোনা মহামারী মোকাবেলায় শুরু থেকেই ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ সংগঠনটি সম্মুখযোদ্ধা সম্মানিত ডাক্তার, পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের মনোবল বৃদ্ধি ও উৎসাহ সৃষ্টির জন্য ‘সুরক্ষা সামগ্রী’ উপহার কার্যক্রম অব্যাহত রেখেছে।

করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুড়িগ্রাম জেলা পুলিশ এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধে ‘সুরক্ষা সামগ্রী’ দেওয়া হয়েছে। সেখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে সংগঠনটি।

এছাড়াও চলতি বছরের ৭ মার্চ মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ এর শুভেচ্ছা উপহার হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারকে জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন বই উপহার প্রদানের মাধ্যমে কুড়িগ্রাম জেলায় ‘বই উপহার’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উপহার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও সংগঠনটি কুড়িগ্রাম জেলায় শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কল্যাণ কার্যক্রম পরিচালিত করেছে।

২০১৭ সালে ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক রেজিষ্ট্রেশন লাভ করার পর বিশ্বসাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ও “ত্রিমাত্রিক প্রারম্ভিকা” স্মরণিকা উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করে।

Reneta

সংগঠনটিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তাদের সুপরামর্শ ও অনুপ্রেরণায় সমিতির সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে, কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করছে।

‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর সভাপতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে করোনা মহামারী মোকাবেলায় ৩০তম বিসিএস এর সকল সদস্য যে যার অবস্থান থেকে সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন অনেক মহৎ কাজ। সেখান থেকেও চিকিৎসক, পুলিশসহ সম্মুখযোদ্ধা অনেকেই অদৃশ্য এই শক্র নভেল করোনা ভাইরাসে আক্রান্ত। তবুও ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ জনকল্যাণে মাঠে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT