চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরেই বিশ্বকাপে অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংলিশদের বিপক্ষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেষবার মাঠে নেমেছিলেন বিসমাহ মারুফ। পাকিস্তান নারী ক্রিকেট দলের সঙ্গে ছিলেন না পরের প্রায় দুবছর। খেলেননি বিশ্বকাপের বাছাইপর্বেও। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন। প্রত্যাবর্তনে ফিরে পেয়েছেন অধিনায়কত্বও।

মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরের আসর। যেখানে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার বিসমাহ। ১৫ সদস্যের দলে তার ডেপুটি আরেক অভিজ্ঞ অলরাউন্ডার নিডা ডার।

প্রথম সন্তান জন্মদানের জন্য ২০২০ সালে ছুটি নেন বিসমাহ। ৪ মার্চ থেকে শুরু হতে চলা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতেই ডাক পড়ল। দলের সাথে থাকার সময় তার সন্তানকে দেখভালের জন্য একজনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Banglabid

পিসিবির নিয়মে আছে, দলের কোনো নারী ক্রিকেটার যদি সন্তান সঙ্গী করে সিরিজে বা সফরে থাকেন, সেসময় তার সন্তানকে দেখভালের জন্য পাকিস্তান বোর্ড একজনকে নিয়োগ দেবে। এমনকি দেখভাল করা ব্যক্তির যাবতীয় খরচও বহন করবে। আরও একটি সুবিধা দেবে বোর্ডটি, মাতৃত্বকালীন ছুটিতে থাকা কোনো ক্রিকেটারের পুরো বছরের বেতন দেবে তারা, যে ছুটি থাকে ১২ মাস পর্যন্ত।

পুরনো দায়িত্ব ফিরে পেয়ে এবং বোর্ডের এমন উদ্যোগে খুশি বিসমাহ, ‘আরেকটি বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেয়া গর্বের। ফিরতে পেরে রোমাঞ্চিত। যা ভালোবাসি তা করব এবং জীবন উৎসর্গ করে খেলব।’

বাছাইপর্বে খেলা কাইনাত ইমতিয়াজ এবং সাদিয়া ইকবাল স্কোয়াড থেকে বাদ পড়েছেন। দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডে যাচ্ছেন ব্যাটার ইরাম জাভেদ, অলরাউন্ডার তুবা হাসান ও উইকেটরক্ষক নাজিহা আলভি।

Reneta

পাকিস্তানের বিশ্বকাপ দল: বিসমাহ মারুফ (অধিনায়ক), নিডা ডার, আইমান আনোয়ার, আলিয়া রিয়াজ, আনাম আমিন, ডিয়ানা বাইগ, ফাতিমা সানা, গুলাম ফাতিমা, জাভেরিয়া খান, মুনিবা আলি, নাহিদা খান, নাসিরা সান্ধু, ওমাইমা সোহাইল, সিদ্রা আমিন ও সিদ্রা নওয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT