চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ঢুকে আবার ধোনির পায়ে ভক্তের কুর্নিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলার মাঠে তিনদিনের ব্যবধানে দুবার গুরু-ভক্তের আলিঙ্গন দৃশ্যের দেখা মিলল। দুবারই তারকার নাম মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সময় নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকেছিলেন এক ভক্ত। শনিবার ঢুকলেন আরেকজন।

এদিন চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে, পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শেষ হওয়ার পর ওই দর্শক মাঠে ঢুকে পড়েন। এরপর ধোনিকে প্রণাম করেন।

ধোনি-ব্রাভো জুটি চেন্নাইকে ছয় উইকেটের জয় এনে দেয়। জয়সূচক রান আসে ব্রাভোর ব্যাট থেকে। রানটি শেষ করতে করতে ধোনি হতভম্ব হয়ে যান। তার সিএসকে জার্সি পরা এক ব্যক্তি পা ছুঁয়ে দেন।

ঘটনাটি ধোনিকে আপ্লুত করলেও আইপিএলের নিরাপত্তাকর্মীরা বেশ বিপাকে পড়েছেন। কয়েকদিনের ভেতর দু-দুবার এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলাদেশে মাশরাফীকে কেন্দ্র করে একবার এমন ঘটনা ছিল। সেবার ওই দর্শক মাশরাফীর হস্তক্ষেপে পুলিশের হাত থেকে ছাড়া পান।

ধোনির ক্ষেত্রে ব্যাপারটি বেশ কয়েকবার ঘটল। গত বছর ডিসেম্বরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে একজন দর্শক এমন কাণ্ড ঘটিয়েছিলেন। ওই বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতেও অন্য এক ধোনিভক্ত সব চোখ ফাঁকি দিয়ে মাঠে নেমে পড়েন।

Reneta

চেন্নাই দশ ম্যাচে সাত জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়। যার পেছনে অনেকখানি অবদান ‘বুড়ো’ ধোনির। ৩৬ বছর বয়সে ফিটনেসকে আঙুল দেখিয়ে আইপিএল ক্যারিয়ারে নিজের সফলতম মৌসুম পার করছেন। ৩৬০ রান নিয়ে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তিন নম্বরে। স্ট্রাইকরেট কখনো কখনো দুইশ ছাড়িয়ে যাচ্ছে। গড়ও চোখ কপালে তোলার মতো, ৯০! এখন পর্যন্ত ছয়টি ম্যাচে অপরাজিত। গড়ের দিক থেকে তার উপরে কেবল গেইল। পাঁচ ম্যাচে ৩০২ রান করা গেইলের গড় ১০০.৬৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT