চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাংসের ওজন বাড়ানোর অভিনব কায়দা, ৬ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৫, মে ২০১৮
অপরাধ
A A

রাজধানীর গুলিস্তানের কাপ্তান বাজারে মাংস পানিতে ভিজিয়ে রেখে ওজন বাড়ানো, পচা মাংস বিক্রি ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ৫ ব্যবসায়ীকে ২ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ৪ মণ পচা মাংস জব্দ করা হয়।

শুক্রবার সকাল ১১টার দিকে গুলিস্তানের কাপ্তান বাজারে অভিযানের নেতৃত্ব দেয় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। অভিযানে অংশ নেয় র‌্যাব-১০, বিএসটিআইয়ের প্রতিনিধি ও জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, গুলিস্তানের কাপ্তান বাজারে আমরা ছদ্মবেশে ৮০০ টাকা কেজি দরে খাসির মাংস কিনেছি, সিটি করপোরেশন মাংসের যে মূল্য নির্ধারণ করেছিল সে মূল্যে মাংস বিক্রি হচ্ছে না। এখানে মাংসের ওজন ঠিক নেই, ওজন বাড়াতে মাংস পানিতে রাখা হয় যে পানিটাও অপরিষ্কার ও নোংরা, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

‘এ বাজারে মাংসের প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা খুব বাজে, জীবানুযুক্ত পানিতে মাংস দীর্ঘক্ষণ তারা চুবিয়ে রাখছে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।’

তিনি বলেন, অভিযান চালিয়ে চার মণ পচা মাংস জব্দ করা হয়েছে। ওই মাংসগুলো ফ্রিজে রাখা ছিল। যা প্রায় ছয়মাস আগের বলে তারা স্বীকার করেছেন। ওই মাংসগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে বিক্রি করা হতো। এছাড়া ওজন বাড়াতে খাসির মাংস পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল।

Reneta

অভিযানে ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫ ব্যবসায়ীকে ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রাম্যমাণ আদালতমাংসলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT