চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-মেয়েকে ধর্ষণ: স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পটুয়াখালীর বাউফলে মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃতরা হলেন, নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রাম ১নং ওয়ার্ডের সহ-সভাতি নুর আলম মল্লিক (৩৫) ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম (৩০)।

বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান বহিষ্কারের সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের নির্দেশে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বাউফল থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্যাতিত ওই মা ও মেয়ে এবং গ্রেফতারকৃত আসামী নুর আলম মল্লিককে হাজির করেন। এরপর ওই আদালতের বিচারক আমিরুল ইসলামের কাছে ধর্ষণ কথা স্বীকার করে আসামী ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে সে ছাড়াও অবদুর রহিম এবং আরো অন্য ৪ জনের জড়িত থাকার কথা জানিয়েছে।

গত শনিবার রাতে বাউফলে মা ও মেয়েকে জোর করে একটি ট্রলারে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

রোববার বাউফল থানায় নুর আলমসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার স্বামী। পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণপটুয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT