চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিষ পালনে আরো বেশি ব্যাংক ঋণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৬
কৃষি
A A

মহিষ পালনের জন্য বেশি করে কৃষিঋণ বিতরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে ঋণের পরিমাণ ও মেয়াদ নিরূপণ এবং পরিশোধসূচি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। প্রয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা বা উপজেলা কার্যালয়ের কর্মকর্তাদের সুপারিশ বা পরামর্শ নেওয়া যাবে।

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগ।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রাণিসম্পদ নীতিমালা বাস্তবায়ন ও উদ্দেশ্য অর্জনে ব্যাংকগুলোকে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে অন্যান্য গৃহপালিত প্রাণীর পাশাপাশি মহিষ পালনে কৃষিঋণ বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

এতে বলা হয়: গরুর পাশাপাশি মহিষ পালন একটি লাভজনক উপখাত। মহিষের দুধ প্রোটিনসমৃদ্ধ, যা পুষ্টি চাহিদা পূরণ এবং মহিষ পালনের মাধ্যমে উৎপাদিত মাংস দেশে বিদ্যমান আমিষের চাহিদা পূরণে সহায়তা করতে পারে। পাশাপাশি হালচাষ ও গ্রামীণ পরিবহনেও মহিষের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

এতে আরো বলা হয়, সমগ্র দেশে মহিষ পালনে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এ উপখাতে ঋণ বিতরণের পরিমাণ কম।

এ পরিপ্রেক্ষিতে বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি অনুসারে চর ও হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও খামারিদের মহিষ পালনে বেশি করে কৃষিঋণ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT