চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশে একসঙ্গে শতাধিক স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড গড়লো ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। বুধবার সকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ সংস্থা ইসরো।

পিএসএলভি-৩৭ রকেটের মাধ্যমে ১০৪টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ একসঙ্গে উৎক্ষেপণ করা হলো। ভারতই প্রথম দেশ যারা এক মিশনেই মহাকাশে এতগুলো স্যাটেলাইট পাঠাল। মাত্র আঠারো মিনিটেই সবগুলো স্যাটেলাইট মহাশূন্যে অবমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

মাত্র তিনটি ছাড়া বাকি সব স্যাটেলাইট বিদেশি, যার ৯৬টি যুক্তরাষ্ট্রের। এছাড়া ইসরায়েল, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের স্যাটেলাইট রয়েছে সেখানে।

পর্যবেক্ষকদের মতে, ভারত যে হাজার-কোটি ডলারের স্পেস মার্কেট প্রতিযোগিতায় বড় খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে, এটি তারই লক্ষণ।

প্রকল্প পরিচালক বি জয়কুমার বার্তা সংস্থা রয়টার্সকে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমাদের প্রত্যেকের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত। আজ আমরা ইতিহাস গড়েছি।’

স্যাটেলাইট উৎক্ষেপণে বিশ্ব রেকর্ড করায় বিজ্ঞানীদের অভিনন্দন জানানো প্রথম ব্যক্তিদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইসরো’র এই অসাধারণ কৃতিত্ব আমাদের মহাকাশ বিজ্ঞান কমিউনিটি এবং পুরো জাতিকে একটি গর্বিত মুহূর্ত এনে দিয়েছে। সমগ্র ভারত আমাদের বিজ্ঞানীদের স্যালুট জানাচ্ছে।’

Reneta

এর আগে এক মিশনে সবচেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের রেকর্ড ছিল রাশিয়ার দখলে। ২০১৪ সালে দেশটি একসঙ্গে ৩৭ টি স্যাটেলাইট মহাকাশে পাঠায়।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতস্যাটেলাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT