চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোতে বন্দুকধারীর গুলিতে একজন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার মস্কোতে নিরাপত্তা সেবার (এফবিএস) সদর দপ্তরে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেখানকার একটি ভবনের লবিতে এক বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালালে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটেছে।

আরবিসি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, অন্তত এক হামলাকারী কালাসনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এফএসবি সদর দপ্তর থেকে এক সশস্ত্র ব্যক্তিকে দৌড়ে বের হতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্যরা উপস্থিত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতেও দেখা গেছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী স্থানটিকে ঘিরে রাখে। হামলাকারী সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায় নি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT