চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’চলচ্চিত্রটি ৪১তম মস্কো উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। ছবির একাংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে খবরটি জানানো হয়েছে। জাজ বলছে, উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘শনিবার বিকেল’।

রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে এপ্রিলের ১৮, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এবারের উৎসবে জুরি প্রধান কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক, অন্যান্য জুরি সদস্য এবং নির্বাচিত অন্যান্য চলচ্চিত্রগুলোর নাম আজ মস্কোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেস্টিভাল কর্তৃপক্ষ ঘোষণা করছে।

‘শনিবার বিকেল’-এ অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

শনিবার বিকেলের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে “হারমনি লেসন” ছবির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জিতেছিলেন।

“শনিবার বিকেল” একটি সিঙ্গেল শট চলচ্চিত্র। এর কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আগত একটি সুদক্ষ দল। “শনিবার বিকেল” চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জাজের আব্দুল আজিজ, ছবিয়ালের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং আনা কাচকো।

গেল জানুয়ারি মাসে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড শনিবারের বিকেল ছবিটি নানা অসঙ্গতির দেখিয়ে ‘ব্যান’ করে। সেইসাথে সেন্সর ছাড়পত্র স্থগিত করে। জাজ মাল্টিমিডিয়া থেকে বলা হচ্ছে, সেন্সর ছাড়পত্র পেলে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াজাহিদ হাসাননুসরাত ইমরোজ তিশাপরমব্রতমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

মে ১০, ২০২৬

‘মরদেহের মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে নরেন্দ্র মোদির অভিনন্দন

মে ১০, ২০২৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ কাশেম

মে ১০, ২০২৬

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT