দক্ষিণ মসুলের নিয়ন্ত্রণ নিতে এবং আইএস জঙ্গিদের সিরিয়া যোগাযোগ বন্ধে চূড়ান্ত অভিযানে নেমেছে ইরাকি বাহিনী।
সিরিয়ার রাকার সঙ্গে আইএস জঙ্গিদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে এবং মসুলকে ঘিরে ফেলার কাজ প্রায় শেষ করেছে তারা।
এরই মধ্যে কয়েকশ ইরাকি মসুল থেকে পালিয়ে জাতিসংঘ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে।
কিরকুক শহরের পশ্চিমের হাউজা এলাকা থেকে পালিয়ে আসা ১৭ জন নিরীহ নাগরিক রাস্তার পাশে আইএস এর পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হয়েছে।
মসুল থেকে পলাতক আইএস জঙ্গিদের নির্মূল এবং তাদের ঘাঁটি ধ্বংসে কয়েক সপ্তাহের মধ্যেই সিরিয়ার রাকায় অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।








