চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতাজের ‘বাপের বড় পোলা’, সঙ্গে বেলাল খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

তুমুল জনপ্রিয় গান ভিডিও ‘লোকাল বাস’ এর পর নতুন গান ভিডিও নিয়ে আসছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বেলাল খানের ফিচারিংয়ে গানটির টাইটেল ‘বাপের বড় পোলা’।

‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা- গলির চিপায় খিস্তি ঝাড়ে/ জামার বোতাম রাখে খোলা…’- এমন চলতি কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। গানটিতে মমতাজের সঙ্গে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান। গানটির সংগীতায়োজন করেছেন আল আমিন ও আদিব। জমজমাট গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফী করেছেন রুহুল আমিন।

দীর্ঘদিন পর নতুন গান প্রসঙ্গে মমতাজ বলেন,‘বেলালের সুরে প্রথমবার গেয়েছিলাম নেকাব্বরের মহাপ্রয়াণ সিনেমায়। এই সিনেমায় গেয়ে একসঙ্গে দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছিলাম। এবারের গানটি একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার ভাষার আদলে রিদমিক মজার একটি গান তৈরি হয়েছে। ভিডিওটি করতে গিয়েও অনেক মজা করেছি। আশা করছি এই ঈদে শ্রোতারা গানটি দিয়ে অন্যরকম আনন্দ পাবেন।’

বেলাল খান বলেন, ‘মমতাজ আপাকে ভেবেই এই গানটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলাম। বলা যেতে পারে নতুন জেনারেশনের সঙ্গে সংযুক্তি ঘটানোর একটা চেষ্টা ছিল এটি। শেষ পর্যন্ত এই ঈদে সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছে। আমি গানটি নিয়ে দারুণ আশাবাদী।’

‘বাপের বড় পোলা’ গানটি ঈদের আগেই (২৫ এপ্রিল) বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে। পাশাপাশি স্বাধীন, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, আইটিউনস, গানা, সাভান, জিপি মিউজিকসহ দেশি-বিদেশি সকল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদগানগান ভিডিওবেলাল খানমমতাজলিড বিনোদনলোকাল বাসসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT