চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতাজের কণ্ঠে করোনা প্রতিরোধের ডাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
বিনোদন
A A

‘প্রিয় দেশবাসী/ আমি আপনাদের সবার প্রিয় শিল্পী মমতাজ বলছি/ দেশে ফেরত বন্ধু যখন/ চোদ্দ দিন বাইরে না গিয়া/ সবার ভালর কথা ভাইবা একলা রয়/ ঘরে একলা রয়/ মনটা ভইরা যায়/ ও মনটা ভইরা যায়।’

কুদ্দুস বয়াতির করোনা নিয়ে সচেতনতামূলক গানের পর কোকিলকণ্ঠী শিল্পী মমতাজের কণ্ঠে এভাবেই ভেসে আসতে চলেছে করোনাভাইরাস প্রতিরোধের ডাক।

ব্র্যাকের উদ্যোগের সাথে একাত্ম হয়ে লোক সংগীতের সম্রাজ্ঞী যোগ দিয়েছেন সুর ও কথার গাঁথুনিতে গণমানুষকে সচেতন করে তোলার কাজে। গানটি প্রকাশ পাবে মঙ্গলবার (৩১শে মার্চ)।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া এবং নিঃশ্বাস-প্রশ্বাস ও হাঁচি-কাশি দেওয়ার নিয়মগুলো সুরে সুরে তুলে ধরা হয়েছে গানটিতে।

করোনাভাইরাস প্রতিরোধে গানটির কথাগুলো বসানো হয়েছে মমতাজের তুমুল শ্রোতাপ্রিয়  ‘বুকটা ফাইট্যা যায়’ গানটির সুরের ওপর। ব্র্যাকের কর্মকর্তারা আশা করছেন গানটি মূল গানের মতোই জনমনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষের মধ্যে সঠিক আচরণগুলো গড়ে তুলতে সহায়ক হবে।

গানটিতে কষ্ঠ দেওয়া প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, বর্তমানে করোনাভাইরাসকে কেন্দ্র করে যে জাতীয় সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় এগিয়ে আসা আমাদের কর্তব্য। সাধারণ মানুষকে সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করা আমাদের দায়িত্ব। সেই ভাবনা থেকেই গানটি করেছি।

Reneta

ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ বিষয়ক পরিচালক মৌটুসী কবীর বলেন, করোনাভাইরাস প্রতিরোধের বার্তাগুলোকে বিশেষ করে ছোট ছোট শহর ও গ্রাম-গঞ্জের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় কুদ্দুস বয়াতি ও মমতাজের মতো প্রখ্যাত শিল্পীদের দিয়ে সচেতনতামূলক গানগুলো করছি। আমাদের এই উদ্যোগে তারা যুক্ত হওয়ায় গুণী এই শিল্পীদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকুদ্দুস বয়াতিব্র্যাকমমতাজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT