চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনপুরার মতো স্বপ্নজাল সবার হৃদয় ছুঁয়ে যাক: চঞ্চল চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরীর প্রথম সিনেমা ‘মনপুরা’। ওই ছবিতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন ২০০৯ সালে। পাশাপাশি ছবিটি পেয়েছিল ব্যবসায়িক সাফল্য। এছাড়া বাংলা সিনেমার নতুন ধারা সৃষ্টি করেছিল এই মনপুরাই। নয় বছর মনপুরা ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় স্বপ্নজাল মুক্তি পেল আজ (শুক্রবার)।

ছবিটির মুক্তির আগে শুক্রবার সকালে অভিনেতা চঞ্চল স্বপ্নজাল ছবির জন্য জানিয়েছেন শুভকামনা। নিজের ফেসবুকে স্বপ্নজাল ছবির পোস্টার শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, মনপুরার মতো স্বপ্নজাল সবার হৃদয় ছুঁয়ে যাক। তিনি আরো বলেন, গিয়াস উদ্দিন সেলিম আমার প্রিয় একজন মানুষ, প্রিয় একজন নির্মাতা। অনেক কাজের অভিজ্ঞতা তার সঙ্গে।

তিনি লিখেছেন, মনপুরা থেকে স্বপ্নজাল। বেশি বললে কম বলা হয়ে যাবে, কিছু না বলি। আজ স্বপ্নজাল এর শুভমুক্তি। বাংলা সিনেমার জয় হোক।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপ্নজাল ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ‘ছুঁয়ে দিলে মন’ ছবির নির্মাতা শিহাব শাহীন। ছবি দেখে তিনি মন্তব্যে বলেন: এই ছবির পুরোটিমের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। এই ছবির প্রত্যেক কলাকুশলিই অনেক ভালো অভিনয় করেছেন। গল্পটিও অনেক ভালো লাগার মতোই। সাধারণ দর্শকও মুগ্ধ করবে ছবিটি।

স্বপ্নজাল নিয়ে পরীমনি বলেন, স্বপ্নজাল শুধু একটি সিনেমা নয়, এটি আমার পরিচয়।

শুক্রবার দেশের ২০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে স্বপ্নজাল। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’-এ লগ্নি করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীমনপুরালিড বিনোদনস্বপ্নজাল
শেয়ারTweetPin1

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT