চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে আসছে আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলা হয়, মঞ্চের জন্যে কঠিন কয়েকটি নাটকের মধ্যে একটি নাটক আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’। বিশ্বের অত্যন্ত জনপ্রিয় এই নাটকটি নিজেদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আনছে থিয়েটারিয়ান।

সময়ের প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী, সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিয়ে নাটকটি মঞ্চে আনছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নাটকের নতুন দল থিয়েটারিয়ান।

১৯,২০ ও ২১ এপ্রিল কারিগরি মঞ্চায়ন শেষ করে উদ্বোধনী মঞ্চায়ন হবে ২২ ও ২৩ এপ্রিল। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিলা সমিতিতে দর্শক নাটকটি দেখতে পারবেন।

পরিচয় হারানো এবং একজন মানুষের নিজের এবং সমাজের মধ্যে পরিবর্তনকে মেনে নেবার অক্ষমতাকে ফুটিয়ে তোলা হয়েছে আর্থার মিলারের এই নাটকটিতে। নাটকটি স্মৃতি, স্বপ্ন, দ্বন্দ্ব এবং তর্কের একটি মিশ্র ছবি, যা সবই উইলি লোম্যানের জীবনের শেষ ২৪ ঘণ্টা বর্ণনা করে। সর্বাত্মক চেষ্টা করে যাওয়া একজন ব্যর্থ সেলসম্যান যিনি আমেরিকান স্বপ্ন ও কাজের নীতি সম্পর্কে ভুল ধারণা পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত নিজেকে ব্যর্থ স্বীকার না করা খেটে খাওয়া এক সাধারণ মানুষের ট্র্যাজিক গল্প ‘ডেথ অব আ সেলসম্যান’।

পাশাপাশি বর্তমান বিশ্ব অর্থনীতির পুঁজিতত্ত্বের লুকানো রহস্য উঠে আসে- যেখানে কীভাবে ফল খেয়ে, ফলের খোসা ছুঁড়ে ফেলা হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন এবং সহ-নির্দেশক হিসেবে আছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এর নাট্যকলা বিভাগের প্রভাষক ধীমান চন্দ্র বর্মণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থার মিলারথিয়েটারিয়াননাটকমঞ্চলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT