চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিক প্রতিনিধি না থাকায় শ্রমিকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

পোশাক শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডে ‘প্রকৃত শ্রমিক প্রতিনিধি’ না থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা নিয়ে সংশয় জানিয়েছে ১২টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।

সংগঠনটির নেতারা বলছেন, দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা বিবেচনায় শ্রমিকদের জন্য ১০ হাজার টাকা মূল বেতন রেখে ন্যুনতম ১৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, মজুরি বোর্ড গঠন করা হলেও সেখানে প্রকৃত শ্রমিক প্রতিনিধি রাখা হয়নি। ফলে এই বোর্ড শ্রমিকদের স্বার্থ কতটুকু রক্ষা করবে তা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে।

মজুরি বোর্ড গঠনের পর থেকে বিভিন্ন স্থানে শ্রমিক নেতাদের ওপর নজরদারি শুরু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ২০১৬ সালে সাভারে মজুরির দাবিতে সংগঠিত শ্রমিকদের ওপর কী নির্যাতন চালানো হয়েছে তা সবার মনে আছে। এখন নতুন করে গাজীপুর, আশুলিয়ায়, সাভারে শ্রমিক সংগঠনগুলো কার্যালয়ে হানা দিচ্ছে পুলিশ।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, পোশাক কারখানা মালিকরা জৌলুসপূর্ণ জীবন যাপন করলেও শ্রমিকরা ন্যুনতম খাদ্যের অধিকার পাচ্ছেন না। মাত্র ৫ হাজার টাকা দিয়ে বর্তমান বাজারমূল্যে কতজন মানুষের জীবন ধারণ সম্ভব সে কথাটি কেউ ভাবছে না।

পোশাকখাতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা একমাসে যেই বেতন পান অনেক নারী শ্রমিক সারাজীবন চাকরি করেও সেই বেতন পান না বলে অভিযোগ করেন মোশরেফা মিশু।

Reneta

এছাড়াও শ্রমিকদের চাল, ডাল, তেল শিশু খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য রেশনিংয়ের ব্যবস্থা করা, প্রতিবছর মূল মজুরির ১০ শতাংশ ইনক্রিমেন্ট, অংশীদারিত্বমূলক প্রভিডেন্ট ফান্ড চালু ও ভেরিয়েবল ডিএ বা মহার্ঘ্যভাতা চালু করাসহ বেশ কয়েকটি দাবি জানান শ্রমিকরা।

আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ২৫ জানুয়ারি বিকেএমইএ ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

সমাবেশ শেষে সংগঠনের সমন্বয়কারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈলের নেতৃত্বে মোশরেফা মিশু, তাসলিমা আখতার, জাতীয় পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার মোখলেছুর রহমান, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, শ্রমিক নেতা জলি তালুকদারের নেতৃত্বে একটিন প্রতিনিধিদল বিজিএমইএ’র সভাপতির বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমানের অনুমতিক্রমে স্মারকলিপি গ্রহণ করেন সংগঠনটির সচিব।

গত ১৪ জানুয়ারি সচিবালয়ে পোশাক শ্রমিকদের জন্য চার সদস্যের মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

একজন জেলা জজের নেতৃত্বে চার সদস্যের স্থায়ী মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক পক্ষ ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য আছেন। যখন যে খাতের জন্য মজুরি বোর্ড গঠন করা হয় সেই খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একজন করে প্রতিনিধিকে যুক্ত করে মজুরি বোর্ড ঘোষণা করে সরকার।

পোশাক খাতের ন্যুনতম মজুরি নির্ধারণে স্থায়ী মজুরি বোর্ডের সদস্যদের সঙ্গে যুক্ত রয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এবং জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার।

এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ করা হয়েছিল ২০১৩ সালের ১ ডিসেম্বর। তিন হাজার টাকা মূল বেতন ধরে ৫ হাজার ৩০০ টাকা ন্যুনতম মজুরি ঠিক করা হয়েছিল তখন। নতুন কাঠামোয় ওই বেতন তারা পাচ্ছেন ২০১৪ সালের জানুয়ারি থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিএমইএমজুরি বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহতের সংখ্যা বাড়ছে

জুলাই ৮, ২০২৬

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT