চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার দুপুরে ফেরদৌস-মৌসুমীর ‘বৃষ্টিভেজা আকাশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
বিনোদন
A A

হোম কোয়ারেন্টাইনের এই সময়ে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চ্যানেল আইয়ের পর্দায় দেখুন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহানের ছবি ‘বৃষ্টিভেজা আকাশ’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী ও শাকিল খান। গ্রামীণফোন নিবেদিত ছবিটি এদিন দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে। এ ছবিতে আরও অভিনয় করেছেন প্রবীর মিত্র, আফজাল শরীফ, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

ছবির গল্পে দেখা যাবে, এক ঝড়ের রাতে আকাশ ও বৃষ্টির পরিচয় হয়। প্রথম দেখাতেই তাদের ভালোলাগা এবং ভালোবাসার সূচনা হয়। এদিকে বৃষ্টির বাবা তার বিয়ে ঠিক করে সাগর নামের এক ডাক্তারের সঙ্গে। বৃষ্টি বিষয়টি জানতে পেরে তার বাবাকে তার ভালোবাসার কথা বলে এবং সে তাও জানিয়ে দেয় আকাশকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। অবশেষে বিয়ের প্রস্তাব নিয়ে আকাশের বাড়িতে যায় বৃষ্টির বাবা। কিন্তু আকাশের বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ছবির গল্প মোড় নেয় নতুনদিকে।

সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর আরো কয়েকটি ছবিতে সোহানের পরিচালনায় দেখা গেছে মৌসুমীকে। এরমধ্যে ২০০৭ সালে এই পরিচালকের ‘বৃষ্টি ভেজা আকাশ’ ছবি অন্যতম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফেরদৌসমৌসুমীলিড বিনোদনশাকিল খানসালমান শাহসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT