সৌদি আরবের মক্কার মসজিদ উল হারামে ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ১০৭ হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ২৩০ জন।
মসজিদের ছাদে ক্রেনের একটি অংশ ছিঁড়ে পড়ায় হতাহতের ওই ঘটনা ঘটে। প্রচন্ড ঝড়ের কারণে ক্রেন ছিড়ে ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতদের মধ্যে কোনো বাংলাদেশী থাকার খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। তবে আহত হাজিদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশী রয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দেখুন ভিডিও….







