চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনের বৌদ্ধিক সম্পদের স্বত্বত্যাগে যুক্তরাষ্ট্রের সমর্থন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০৬, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস ভ্যাকসিনের বৌদ্ধিক সম্পদ (ইনটেলেকচুয়াল প্রপার্টি) সংরক্ষণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উদ্যোগে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারত ও সাউথ আফ্রিকা প্রথম এই পদক্ষেপের কথা সামনে এনেছে। তাদের মতে, এতে বিশ্বব্যাপী ভ্যাকসিনের নিরাপত্তা বাড়বে। তবে ওষুধ উৎপাদকদের মতে, এতে কাঙ্ক্ষিত ফলাফল নাও মিলতে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই বলেন, অস্বাভাবিক সময়ে অস্বাভাবিক সব পদক্ষেপই নিতে হবে। তিনি সতর্ক করেন, এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ডব্লিউটিও সদস্যদের সময় লাগবে।

প্রায় ৬০ টি দেশের এই গ্রুপে ভারত এবং সাউথ আফ্রিকা ভ্যাকসিনের পেটেন্ট প্রত্যাহারের চেষ্টার অংশ হিসেবে গত ৬ মাস ধরে এই বিষয়ে কথা বলে যাচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তীব্র বিরোধিতা করেন। এছাড়া বিরোধিতা করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

কিন্তু ট্রাম্পের উত্তরসূরী জো বাইডেন গেলেন ভিন্ন পথে। ২০২০ সালে প্রেসিডেন্ট পদের প্রচারণার সময়ই তিনি এই বিষয়ে সমর্থনের কথা বলেছিলেন এবং গত বুধবার তিনি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

Reneta

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান এই পদক্ষেপকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এক ‘স্মরণীয় মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।

সমর্থকদের মতে, যদি অনুমোদন পায় তাহলে এই স্বত্ত্বত্যাগের ফলে ভ্যাকসিনের উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং কম ধনী দেশগুলির জন্য আরও সাশ্রয়ী মূল্যে ডোজ সরবরাহ করা হবে।

অনেক উন্নয়নশীল দেশের যুক্তি ছিল, পেটেন্ট এবং অন্যান্য ধরণের বৌদ্ধিক সম্পদের সুরক্ষার জন্য বিভিন্ন দেশের দেওয়া বিধিমালা মহামারি মোকাবেলা করার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য পণ্যের উৎপাদন বাড়ানোর পথে একটি বাধা।

ফার্মাসিউটিক্যাল কোম্পানীর বৌদ্ধিক সম্পদ ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোর ভ্যাকসিন উৎপাদনে ডব্লিউটিও-এর এই আলোচনা এর আগে অবরুদ্ধ করেছিলো যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে আবার ৪ লাখ ছাড়াল শনাক্তের সংখ্যা, মৃত্যুতেও রেকর্ড

পরবর্তী

জনপ্রিয় ৩৯টি গান থাকছে তৌসিফের এক নাটকে

পরবর্তী

জনপ্রিয় ৩৯টি গান থাকছে তৌসিফের এক নাটকে

'রাধে'র আয় ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT