চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন ৯৮ শতাংশ কার্যকরের সম্ভাবনা ‘বড় বিষয়’ নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

কোভিড ভ্যাকসিন ৯৮ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা কোনো ‘বড় বিষয়’ নয় বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এবং ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন প্রায় ১০০ ভাগ কার্যকর হওয়ার সম্ভাবনা ‘বড় বিষয়’ নয়। অনুমোদিত করোনাভাইরাস ভ্যাকসিনটি মাত্র ৫০ শতাংশও কার্যকর হতে পারে।

ব্রাউন ইউনিভার্সিটির ওয়েব সেমিনারে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, টিকার কার্যকারিতা কী হতে পারে তা আমরা এখনও জানি না। এটি ৫০ শতাংশ বা ৬০ শতাংশ হবে কিনা তাও জানি না। ৭৫ ভাগ বা তার বেশি হোক সেটাই আমরা চাই।

ডা. ফাউসি সতর্ক করে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো কখনোই পরিত্যাগ করা যাবে না। কারণ ৯৮ শতাংশ কার্যকর উচ্চতর একটি ভ্যাকসিন তৈরি করা অসম্ভব বলে প্রমাণিত হতে পারে।

এর অর্থ আমেরিকানদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভাইরাসের বিস্তার বন্ধ করতে বদ্ধ জায়গায় বা বিশাল জনসমাগমে মাস্ক পরতে হবে।

শুক্রবার মার্কিন ওষুধ নিয়ন্ত্রক জানিয়েছে যে কোনও ভ্যাকসিন অনুমোদনের আগে স্বতন্ত্র বিশেষজ্ঞদের দ্বারা তা পর্যালোচনা করা হবে।

Reneta

খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, তারা সবুজ সংকেত দেওয়ার আগে একটি বাহ্যিক উপদেষ্টা কমিটি গঠন করবে। যাতে মানুষকে আশ্বস্ত করা যায় যে রোগ প্রতিরোধের দৌড়ে এগিয়ে থাকতে গিয়ে কোনও কোণই তারা কাটছাট করেনি।

ডা. ফাউসি করোনাভাইরাস সংক্রমণের হার ১ থেকে ২ শতাংশ বাড়লেই যত দ্রুত সম্ভব প্রতিক্রিয়া জানাতে রাজ্যগুলিকে আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ। আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬০ হাজার মানুষ। বিশ্বের ভাইরাসজনিত মৃত্যুর এক চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি প্রাণহানীর তালিকায় তারপরের অবস্থানে আছে ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাজ্য।

এরই মধ্যে রাজ্যগুলি আগামী সপ্তাহে আবার স্কুল চালু করা উচিত কিনা সে বিষয়ে ভাবছে। আক্রান্তের হার বেড়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডাসহ বেশ কয়েকটি জায়গায় আবার লকডাউন দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনি ফাউসিকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটিকাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT