চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট হবে, মানুষ পোড়ানোর অপরাধের বিচারও যেন হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৬ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
সম্পাদকীয়
A A

২০১৯ সালের শুরুতে বা ২০১৮ সালের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আজ বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এমনকি তারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ভিশন ২০৩০ বাস্তবায়ন করবে বলেও দাবি করেছেন তিনি। অবশ্য মওদুদ আহমদের এই বক্তব্যের আগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ এর মাধ্যমে মূলত: নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়ও দলটির নির্বাচনী আমেজের বিষয় ফুটে উঠেছে। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তাদের ৯০০ জন প্রার্থী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব বিষয় পর্যবেক্ষণ করলে বুঝা যায়, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে দলটি যে ভুল করেছিল, সেই একই ভুল তারা দ্বিতীয়বার করতে চায় না। তাদের এমন বোধদয়ের ফলে নির্বাচনমুখী হওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, সংসদীয় গণতন্ত্র চর্চার দেশে কার্যকর সংসদ গড়ে তোলা ব্যতীত রাজনৈতিক দলগুলোর অন্য কোন পথ নেই। আর কার্যকর সংসদ গড়ার ক্ষেত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে বিএনপি দেশব্যাপী তৃণমূলে যোগাযোগ বাড়ানোসহ যেসব নির্বাচনমুখী কার্যক্রম শুরু করেছে তা প্রশংসনীয়। কোন দাবি থাকলে নির্বাচন বর্জন না করে তারা সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে পারে। এক্ষেত্রে বর্তমান সরকারেরও এগিয়ে আসার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের সংঘটিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি কখনোই কাম্য নয়। তাই নির্বাচনের জায়গায় নির্বাচনকে রেখে ওইসব ঘটনার উপযুক্ত বিচারও করতে হবে। মানুষকে পুড়িয়ে মারার মতো অপরাধ শুধু যেন বক্তৃতা-বিবৃতির বিষয় না হয়, উপযুক্ত বিচারও যেন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT