চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট স্থগিত করা ট্রাম্পের মামলা খারিজ আদালতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। সেখানকার ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিল আদালতের বিচারক সিন্থিয়া স্টিফেনস ট্রাম্প শিবিরের মামলা খারিজ করে দেওয়া রায়ে, প্রচার শিবির অনেক দেরি করে ভোট গণনার আবেদন করেছে। একেবারে শেষ সময়ে গণনা বন্ধের আবেদন করায় তাদের মামলা খারিজ করা হয়েছে বলে যুক্তি দিয়েছেন।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে যখন চলছে নির্বাচনের ফল গণনার ঠিক সেসময়ই হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলন থেকে নিজেকে আবারও জয়ী দাবি করে করে প্রতিপক্ষরা ভোট জালিয়াতি করছেন ট্রাম্প। মেইল-ইন ব্যালট পদ্ধতি যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ প্রক্রিয়া ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রের অখণ্ডতা রক্ষা, প্রতিপক্ষের ভোট চুরি প্রতিরোধে বেশ কয়েকটি রাজ্যে মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প। তবে ভোট চুরির ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি তিনি। এসময় প্রতিপক্ষকে কোনভাবেই চুরি করতে দেওয়া হবেনা বলেও জানান ট্রাম্প।

এর আগে এক টুইটে ভোট গণনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলে নির্বাচনের দিনের পর আসা কোনো ভোট গণনা করা হবে না। এদিকে শেষ ভোট গণনার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যোট প্রার্থী জো বাইডেন।

এখন পর্যন্ত এবারের মার্কিন নির্বাচন যে নাটকীয়তার পূর্বাভাস রেখে শুরু হয়েছিলো, ঠিক সে পথেই রয়েছে। নির্বাচনের দিন বাইডেন এবং ট্রাম্প নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন।  হারতে পারেন এমন শঙ্কা থাকা অঙ্গরাজ্য গুলোতে ভোট গণনা বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্প শিবির। এরপরও ভোট গণনা চলছে, ফেসবুক-টুইটার পোস্টে হুঙ্কার ছেড়েছেন ট্রাম্প; বারবার দাবি তুলেছেন ভোট গণনা বন্ধের।

ধারণা করা হচ্ছে: ফল আসতে বাকি থাকা পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে যেটিতেই হারবেন, সেটিরই ফল বাতিলে আদালতে যাবেন ট্রাম্প।

Reneta

এখন পর্যন্ত হোয়াইট হাউজে পৌঁছানোর দৌড়ে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট মধ্যে ৬টি ভোট দূরে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার থেকে ৫০টি ইলেকটোরাল কলেজ ভোট কম পেয়ে ট্রাম্পের আছেন ২১৪’এ। তবে এখন পর্যন্ত পাঁচটি অঙ্গরাজ্যে ভোটের ফল প্রকাশে বাকি রয়েছে। সবগুলোতেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেগুলো ভালো ফল করলে সম্ভাবনা ট্রাম্পেরও থাকছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT