ভোট কেন্দ্রের বাইরে প্রাণহানি ঘটলে নির্বাচন কমিশনের কোনো দায় নেই তবে কেন্দ্রের ভেতরের ঘটনার দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রািকবউদ্দিন আহমেদ।
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও এ ধরনের নজির আছে।
পরবর্তী ৪ ধাপে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।







