চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূলুণ্ঠিত মানবিক আচরণ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১২ অপরাহ্ণ ০৫, জুন ২০২০
সম্পাদকীয়
A A

বনের পশু শিকার করে খাওয়া মানব সভ্যতার আদিম প্রবৃত্তি। কিন্তু অকারণে বিভৎস ও নৃশংসভাবে প্রাণী হত্যা একটি জঘণ্য নিকৃষ্ট আচরণ। মানুষ হাসতে হাসতেই আজকাল এইসব নিকৃষ্ট আচরণ করে যাচ্ছে তার চারিদিকের সবার সঙ্গে। এখন নিরীহ বনের প্রাণীও রক্ষা পাচ্ছে না মানুষের এইসব নষ্টামি থেকে।

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য উত্তর কেরালার মালাপ্পুরম জেলায় একটি অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হাতিটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। হাতি খুনের ঘটনায় মামলা করা হয়েছে। মোহন কৃষ্ণান নামে বন বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের একজন ফরেস্ট অফিসার ঘটনাটি নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়ার পর এই ঘটনা সম্পর্কে জানতে পারে মানুষ। তিন দিন পানিতে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করা অন্তঃসত্ত্বা হাতিটি গত ২৭ মে নদীতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের পর জানা যায় যে হাতিটি অন্তঃসত্ত্বা ছিল।

এই বীভৎস ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে। হাজারে হাজারে মানুষ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। টুইটারে বন্য প্রাণীর বিরুদ্ধে এমন নিষ্ঠুর জঘন্য কাজের প্রতিবাদে একের পর এক স্কেচ এবং ছবি শেয়ার করেছেন মানুষ। ছবি শেয়ার করে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন-স্বাক্ষরতার হার শিক্ষার প্রতিফলন ঘটায় না। বাচ্চার সঙ্গে মা হাতির কল্পিত একটি ছবি শেয়ার করে একজন লিখেছেন- ঈশ্বরের নিজস্ব দেশেই কোথাও…. তবে কেরালায় নয়। ঘটনার প্রতিবাদে বলিউডের শিল্পীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আমাদের দেশেও এধরণের ঘটনা দেখতে পাওয়া যায় গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে। বিষয়টি খুবই ঘৃণিত।

এত মহামারী এত দুর্যোগ এত শত বিপন্নতার ভেতরও মানুষ এখনও তার নামের প্রতি সুবিচার করতে পারছে না। নিজেদের উন্নত প্রাণী ভাবা মানবকূল আদতেই কতটা শ্রেষ্ঠ জীব, তা ভাবার সময় এসেছে। নিজেদের ভেতর মানুষ হানাহানি মারামারি করছে সেই সভ্যতার আদি পর্ব থেকে। খাদ্যের জন্য পশু হত্যা করছে। কিন্তু এখন এই সভ্যতার চরম উৎকর্ষতার যুগে মানুষকে ভাবতে হবে তারা কতটা মানুষ।

সকল প্রাণীকূলে বাস যোগ্য পৃথিবীতে কী শুধু মানুষই থাকবে? তাহলে এই পৃথিবী টিকে থাকবে? অবশ্যই না। ফলে মানুষকে এখন প্রকৃত মানুষ হয়ে নিজের নামের মর্যাদা রক্ষা করতে হবে। আমরা চাই এই ধরণের বীভৎসতার অবসান হোক। মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠুক। জগতের সকল মানুষ ফিরে পাক তার গৌরবোজ্জ্জ্বল আত্ম পরিচয়। যে মানুষ নামের পৃথিবী হয়ে উঠবে আরও মানবিক কল্যাণকর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরলমানবতাহাতিহাতি হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন

পরবর্তী

অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

পরবর্তী

অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ২০

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT