চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তিউনিশিয়া-ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবি-বাংলাদেশি

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীদের নৌকা ডুবে এ পর্যন্ত কমপক্ষে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

উদ্ধার হওয়ারা জানায়, লিবিয়ার জুয়ারা থেকে অভিবাসীদের নৌকাটি বৃহস্পতিবার রওনা হয়। কিন্তু শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে সেটি তিউনিশিয়া উপকূলে এসে ডুবে যায়।

তিউনিসিয়ার নৌবাহিনী জীবিতদের উদ্ধার করেছে বলে জানিয়েছে বিবিসি। ইউএনএইচসিআর জানায়, উদ্ধার হওয়া ১৬ জনের ১৫ জন এখনো নৌকা ত্যাগের জন্য অনুমতির অপেক্ষায় আছে। তবে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

নৌকার আরোহীদের অধিকাংশই আফ্রিকার সাহার অঞ্চলের অধিবাসী।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার নিরাপত্তা বাহিনীকে অভিবাসীদের ঠেকানোর কাজে ব্যবহার করছে ইটালি। এ কারণে ২০১৭ সালের মধ্যভাগ থেকেই লিবিয়া উপকূল থেকে ইউরোপে অভিবাসীদের নৌযাত্রা কমছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো বরাবরই ইটালির এই পদক্ষেপের সমালোচনা করে আসছে।

Reneta

ইউএনএইচসিআরের হিসেব অনুসারে, ২০১৯ সালের প্রথম চার মাসে লিবিয়া ও ইউরোপের মধ্যকার নৌপথে ১৬৪ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। এবারের নৌকাডুবির ঘটনাটিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক নৌকাডুবি বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীতিউনিশিয়াভূমধ্যসাগরে নৌকাডুবিলিবিয়া-নৌকাডুবিশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT