চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল বিচারে ১৪ বছর সাজা, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:১৪ অপরাহ্ণ ২৫, মে ২০১৬
বাংলাদেশ
A A

ভুল আইনে করা বিচারে ১৪ বছর সাজা খাটছেন ভোলার আবদুল জলিল। দণ্ড বাতিল করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৫০ লাখ টাকা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, বিচারের বদলে অবিচার করায় সেই দায় থেকে অব্যাহতি পেতে পারেন না ওই বিচারক।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, ক্ষতিপূরণ দেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। তবে তার মতে যার মিথ্যা অভিযোগে সাজা খাটতে হয়েছে জলিলকে তাকেই জরিমানা করা উচিত।

দণ্ডপ্রাপ্ত আসামী আবদুল জলিল ভোলার চর ফ্যাশনের বাসিন্দা। ধর্ষনের মামলায় ২০০৪ সালে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও জরিমানা করেন। জেল আপিল করলে জলিলের দণ্ড বাতিল করে মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেয় হাইকোর্ট।

বিচারে আসামীকে আবারও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও জরিমানা করে বিচারিক আদালত। আবারও জেল আপিল। প্রধান বিচারপতি আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টের বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের বেঞ্চে পাঠান। আদালত নথি পর্যালোচনা করে দেখেন ঘটনার সময় জলিলের বয়স ছিল ১৫ কিংবা ১৬ বছর।

শিশু বিচেনায় তার বিচারের জন্য জুভিন্যাইল কোর্ট গঠন করা হলেও সেখানে চিলড্রেন এ্যাক্ট পালন করা হয়নি বরং তার বিচার হয়েছে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে। ন্যায় বিচারের স্বার্থে আবদুল জলিলের দণ্ডাদেশ বাতিল এবং বিচারের নামে ১৪ বছর আটক রাখায় জীবনের যে ক্ষতি হয়েছে তার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে বলেন হাইকোর্ট। রায় সম্পর্কে রাষ্ট্রপক্ষের অবস্থান জানান অ্যার্টনি জেনারেল।

রায়ে আদালত বলেছেন সাধারণ আইনে বিচার এবং আসামীকে নাবালক হিসেবে না দেখায় বিচারক বিচারের নামে খামখেয়ালি করেছেন। ওই বিচারক কোন ভাবে এই অবহেলা থেকে পার পেতে পারেন না। এ বিষয়ে মতামত দেন অ্যার্টনি জেনারেল।

Reneta

নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত প্রতিটি কারাগারে পরিদর্শন করার পরামর্শ দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT