চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা নবায়নের আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A

করোনাভাইরাস মহামারির কারণে কয়েকমাস বন্ধ থাকার পর নির্দিষ্ট কয়েক ধরনের ভিসা নবায়নের আবেদন গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

রোববার থেকে ভিসার জন্য আবেদন করা যাবে বলে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ছিলেন ও পুনরায় লেখাপড়ায় ফিরে যেতে ইচ্ছুক এমন শিক্ষার্থীসহ নির্দিষ্ট কয়েক ধরনের নন-ইমিগ্র্যান্ট যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং ভিসা নবায়ন করা দরকার, তারা ১৩ সেপ্টেম্বর থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নির্দিষ্ট শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীরা এই লিংকে গিয়ে www.ustraveldocs.com/bd লগইন করে তাদের প্রোফাইল আপডেট করতে এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করার পর এপ্লিকেশন প্যাকেট ওয়েবসাইটে বর্ণিত সেন্টারে জমা দিতে বলা হয়েছে: https://bd.usembassy.gov/important-notice-regarding-changes-visa-collection-center/

ইন্টারভিউ ওয়েভার নবায়নের জন্য যোগ্য এফ, জে, এম’, ‘ও’, ‘কিউ’, ‘সি’ ও সি১/ডি ভিসার আবেদনগুলো ভিসার জন্য প্রক্রিয়া করবে। সাক্ষাৎকার অব্যাহতির প্রয়োজনীয় শর্তাবলী এই লিংকে পাবেন: https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/70/2017/01/drop-box-checklist-revised-13117.pdf

ইন্টারভিউ ছাড়া ভিসা নবায়নের যোগ্যতা অর্জনের জন্য, আবেদনটি অবশ্যই পুরাতন ভিসার একই শ্রেণিভুক্ত হতে হবে এবং এই আবেদন পুরাতন ভিসার মেয়াদ শেষ হওয়ার ২৪ মাসের মধ্যে হতে হবে।  দূতাবাস আবেদন পাওয়ার পরে কনস্যুলার অফিসার পর্যালোচনা করে নির্ধারণ করবেন যে আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন আছে কি নেই। যাদের সাক্ষাতকারের প্রয়োজন হবে তারা নিয়মিত ভিসা কার্যক্রম চালু হলে সাক্ষাৎকারের জন্য সময় নিতে পারবেন।

Reneta

ভিসা আবেদনের জন্য ফি (এমআরভি) এক বছর পর্যন্ত বৈধ থাকবে এবং এটি যে দেশে পরিশোধ করা হয়েছে সেখানে পরিশোধের তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যবহার করা যায় । আবেদনকারীদের জরুরি প্রয়োজনে অথবা অবিলম্বে ভ্রমণ করতে হলে এই ঠিকানায় যোগাযোগ করুন: [email protected].
H1B, L1, এবং নির্দিষ্ট ধরনের জে শ্রেণিভুক্ত আবেদনকারী কিংবা তাদের উপর নির্ভরশীল যারা রাষ্ট্রপতি ঘোষিত ১০০৫২ এর আওতাভুক্ত তাদের কেউ যদি মনে করেন যে, তিনি ঘোষণার ব্যতিক্রম তালিকাভুক্তদের একজন, শুধু সেক্ষেত্রেই তিনি সাক্ষাতকারের জন্য অনুরোধ করতে পারেন। রাষ্ট্রপতির ঘোষণা ও তালিকার জন্য দেখুন: https://www.whitehouse.gov/presidential-actions/proclamation-suspending-entry-aliens-present-risk-u-s-labor-market-following-coronavirus-outbreak/.

এ ছাড়া ‘এফ২’ ক্যাটাগরিতে ‘স্পাউস’ এবং তাদের ২১ বছরের কম বয়সী সন্তানদের ‘এফ১’ ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে ‘বি১/বি২’সহ অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ক্যাটাগরির ‘ইন্টারভিউ-ওয়েভার’ আবেদন এখন গ্রহণ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই মুহূর্তে তারা বি১/বি২ সহ অন্যান্য নন ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার নিচ্ছেন না। আগ্রহীদের এ ব্যাপারে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিসামার্কিন দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT