ভিশনের-২০৩০’র নামে বিএনপি এখন লাঠি খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি অভিযোগ করে বলেন: তারা বিভিন্ন জায়গায় দলকে সংগঠিত করার নামে প্রতিনিধি সভা করছে। সেই সব প্রতিনিধি সভায় প্রতিদিনই তারা চেয়ার ছোড়াছুড়ি এবং সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু আমরা হতাশ হয়ে দেখছি, তার এর জন্যও আওয়ামী লীগকে দুষছে!
বুধবার বিকালে প্রধানমন্ত্রীর ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাম্প্রদায়িক অপশক্তিই বাংলাদেশের সবচে বড় বিপদ মন্তব্য করে এই অপশক্তি রুখে দিতে সবাইকে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। ৩৬ বছর আগে আওয়ামী লীগের পতাকা শেখ হাসিনার হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছে দলের নেতারা।
আগামী নির্বাচন কোন অনির্বাচিত সহায়ক সরকার এর অধীনে নয়, শেখ হাসিনার অধীনেই হবে বলে বিএনপিকে পরিস্কার জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ।
ফেরার দিনটির গল্প শোনাটা যতটা সহজ ৩৬ বছর আগে স্বদেশ এ ফেরার সেই সময়টি ছিল হিমালয়সম বাধার। ৬ বছর পরবাসে থাকার পর এ দিনটিতেই বাবা হত্যাসহ পরিবারে সবার হত্যার বিচারের প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরে আসেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের আয়োজনে সেই দিনটির স্মৃতিচারণ করেন দলের নেতারা।
যে কোন দুর্যোগে দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার বিজয়ী হবার আশা ব্যক্ত করে আওয়ামী লীগ।আলোচনায় নেতারা বলেন বিএনপি ভিশন দুই হাজার ত্রিশ দেবার আগে খালেদা জিয়াকে তার নানা অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।
বার বার তারিখ পিছিয়েও এতিমদের অর্থ আত্মসাত মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিচারের হাত থেকে ওেরহাই পাবেন না বলে বিএনপিকে হুঁশিয়ারও করেছে আওয়ামী লীগ।







