চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও ফুটেজ দেখে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলায় ৪৪ জন আটক

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১১:৩৬ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ শুক্রবার রাত ১২ থেকে আজ শনিবার ভোর ৪টা পর্যন্ত নাসিরনগরের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, নাসিরনগরের ঘটনায় এই নিয়ে মোট আটকের সংখ্যা ৪৪ জন। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজ থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।
মন্দিরে ভাঙচুর ও বাড়িঘরে হামলার সময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে, সেসব ভিডিও থেকে চেহারা দেখে পুলিশ তাদেরকে আটক করেছে। এরা সবাই ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা বলে জানাচ্ছে পুলিশ।
গত রোববার হামলা চালানোর ৫ দিনের মাথায় গতকাল শুক্রবার সেখানে সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে।
হামলায় জড়িত অভিযোগে স্থানীয় ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে র‌্যাব।
গত ২৮ অক্টোবর ব্রাহ্মনবাড়িয়ার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।
রোববার ওই ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মন্দিরে প্রতীমাও ভাঙচুর করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়ায় হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, কোনভাবেই গ্রহণযোগ্য নয়

জুন ১৩, ২০২৬

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT