চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কনফারেন্সে শপথ নিলেন ১৮ বিচারপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ৩০, মে ২০২০
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে ১৮ জন বিচারপতি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ নিয়েছেন।

আজকের এই শপথের বিষয়ে সুপ্রিম কোর্টের মুহাম্মদ সাইফুর রহমান বলেন: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শনিবার বিকাল তিনটায় ভিডিও কনাফারেন্সের মাধ্যমে ১৮ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। এসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। আর শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো: আলী আকবর।

যে ১৮ জন বিচারপতি আজ শপথ নিলেন তারা হচ্ছেন: মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম ও মো. রিয়াজ উদ্দিন খান। মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

এর আগে ২০১৮ সালের ৩০ মে এই ১৮ জন হাইকোর্টের “অতিরিক্ত” বিচারপতি হিসাবে নিয়োগ পান। এরপর দুই বছর “অতিরিক্ত” বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর এদের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হলো। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতির দেয়া এই নিয়োগের বিষয়টি গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘শপথ গ্রহণের তারিখ থেকে এই বিচারপতিদের নিয়োগ কার্যকর হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতকরোনাকরোনাভাইরাসহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT