চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার ভিন্ন মানে খোঁজায় উৎসর্গকৃত তারুণ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
উৎসর্গ-এর দুই তরুণ (বাম থেকে) পান্না ও জাহিদ

উৎসর্গ-এর দুই তরুণ (বাম থেকে) পান্না ও জাহিদ

অবয়বে কৈশোরের ছাপ সুস্পষ্ট। বয়স মাত্র ১৯। কিন্তু কর্মে এবং উপস্থিতিতে নেতৃত্ব-ব্যক্তিত্ব প্রবল ভাবে বিদ্যমান। ১ জনের সঙ্গে জুড়ে যায় আরো ১০ জন। ওরা ১১ জন মিলে উৎসর্গীকৃত হয় সমাজে নিজেদের ছাপ রাখবার জন্য। পড়াশোনার বাইরে বাকী সময়টা কাটায় তারা উৎসর্গের পিছে। সে সময় দিচ্ছে তারা রক্তদান, শিশু, দৃষ্টিপ্রতিবন্ধী এবং ফুড-ব্যাংকিং এর কাজে। দু বছর ধরে।

কিশোরের পুরো নাম এস কে শাহরিয়ার পান্না। সঙ্গে সংগঠন উৎসর্গের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন জাহিদ।  চ্যানেল আই অনলাইনে এসেছিলো পান্না তাদের ১৪ ফেব্রুয়ারির বিষয়ে জানাতে। ঢাকার চন্দ্রিমা উদ্যান এবং খুলনার হদিস পার্কে তারা শিশুদের সঙ্গে আড্ডা দেবেন। পান্না বলেন,  ‘আমার বাবা সবসময় একটা কথা বলেন,জীবনে এমন কিছু করো যেন, সমাজ তোমাকে তোমার পরিচয়ে চিনে। এবং ১০ জন মানুষ তেমাকে দেখে নতুন করে হাসতে শেখে, নতুন করে বাঁচতে শেখে। আমি এটা মেনে চলার চেষ্টা করছি। ২০১৬ সালে আমি ট্রমা মেডিকেল ইনিন্সিটিউট এর ১ম বর্ষের ছাত্র। ভাবলাম কিছু একটা করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কিছু করার কথা ভেবেছি। আব্বুর সঙ্গে শেয়ার করতে তিনিও উৎসাহ দিলেন। সঙ্গে ১০ জনকে পেয়ে গেলাম। ফেব্রুয়ারি থেকে শুরু। এখন আমাদের ১৫ জেলায় কার্যক্রম। যা নিজেদের টিউশনির টাকা এবং শুভানুধ্যায়ীদের অনুদানে চালাচ্ছি আমরা।

আয়োজনের নাম রেখেছে তারা ‘ওদের হাসি, ভালোবাসি’। উৎসর্গের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ বলেন, আমরা ভালোবাসা দিবসের প্রচলিত মানে জানি। আমরা এ সময়ের ঠিকই তবে উৎসর্গের আমরা মনে করি ভালোবাসার আরো নানান সংজ্ঞা থাকতে পারে। আমরা ভালোবাসা দিবসের সময়টা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটাতে চেয়েছি। ওদের সঙ্গে খেলাধুলা, খাবার খাওয়া এবং ওদের চাওয়াগুলো জানার চেষ্টা করব। তারপর নিজেদের সামর্থ অনুযায়ি ওদের জন্য কিছু করার চেষ্টা করব।’

এক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছেন সংগঠনের চেয়ারম্যান হয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইমরুল কায়েস লিটন।

বিদায় নেবার আগে পান্না বলেন, ‘ আমরা যতদিন বাঁচব এই কাজে নিজেদের উৎসর্গীকৃত রাখব। এটা আমাদের শপথ। পরে মিলিয়ে নেবেন।’ তারুণ্যের নানা হতাশার গল্প ভরা সময়ে ইতিবাচক তারুণ্যের ছবি আশার বারতা ছড়িয়ে দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উৎসর্গপান্নাভালোবাসা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT