ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’ নামে অনুষ্ঠান চলছে। প্রাণসখা আয়োজনের সহযোগী বিজ্ঞাপনী সংস্থা মাত্রা এবং চ্যানেল আই।
সকাল দশটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে বিকাল ৫টা পর্যন্ত। রেজওয়ানা চৌধুরী বন্যা, নগর বাউল জেমস, জলের গান, শিরোনামহীনসহ দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা দিনভর মাতিয়ে রাখবেন দর্শক-শ্রোতাদের।
এছাড়াও থাকছে নাচ ও আবৃত্তি ও শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।







