চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারপাতে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A

প্রবল তুষারপাতে তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ের ফলে ইস্তাম্বুলের একটি কার্গো টার্মিনালের ছাদ ধসে পরলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এনডিটিবি’র প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের কারণে ইস্তাম্বুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও বন্ধ ঘোষণা না করা হলেও পাশের শহর এথেন্সে স্কুল এবং টিকা কেন্দ্রগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

নাগরিকদের নিরাপত্তার জন্য বিশেষ প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় তিন ফুটের বেশি বরফের স্তূপ জমবে বলে সতর্ক করা হচ্ছে।

তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে যানজটের। কোথাও কোথাও গাড়ি ঠেলে নিতে বাধ্য হন যাত্রীরা।এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আগামী কয়েক দিনে পরিস্থিতি এমনটাই থাকবে বলে জানায় কর্তৃপক্ষ ।

তবে তুষারপাতের ফলে মসজিদের শহরে ইস্তাম্বুলে একটি মজার পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশুরা তুষারের বরফ দিয়ে তুষারমানব তৈরি করছে এবং পর্যটকরা সেলফি তোলায় মেতে উঠেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইস্তাম্বুলতুরস্কতুষারপাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT