চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের লক্ষ্ণৌ কোর্টে বোমা হামলায় দুই আইনজীবী আহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
আদালত
A A
লক্ষ্ণৌ

ভারতের লক্ষ্ণৌয়ে আদালত চত্বরে বোমা বিষ্ফোরণে অন্তত দুই আইনজীবী আহত হয়েছেন। বোমাটি আইনজীবীদের চেম্বারে ছুড়ে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, বোমাটির লক্ষ্য ছিলো লক্ষ্ণৌ বার এসোসিয়েশনের একজন সিনিয়র আইনজীবী।

উত্তর প্রদেশের বিধান সভা থেকে এক কিলোমিটার দূরে সেশন কোর্টে বিষ্ফোরণের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এছাড়াও আশপাশ থেকে তিনটি অপরিশোধিত বোমা উদ্ধার করা হয়।

লক্ষ্ণৌ বার এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব লোধি অভিযোগ করেন, অন্তত ১০ জন মানুষ তাকে টার্গেট করেছিল কিন্তু তিনি অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। তিনি আরেক আইনজীবী জিতু যাদবকে এই আক্রমণের দায় দেন। তবে এনডিটিভিতে কথা বলার সময় এই অভিযোগ অস্বীকার করেন জিতু।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি দলের মধ্যে সংঘর্ষ চলছে আর বোমা বিষ্ফোরিত হওয়ায় আইনজীবীরা দৌড়ে পালাচ্ছেন। আদালত চত্বরে নিরাপত্তার প্রতি নিন্দা জানিয়ে অনেক রাগান্বিত আইনজীবী এই ঘটনার পরে আদালতের বাইরে জড়ো হন।

লোধি বলেন, কীভাবে এই অপরিচিত ব্যক্তি (বোমা হামলাকারী) আদালত চত্বরে প্রবেশ করলো? এটা নিরাপত্তা লংঘন। আমাদের বেশ কিছু সহকর্মী আহত হয়েছেন। আমি অক্ষত থাকতে সক্ষম হয়েছি। এই ঘটনায় শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে বারবার একই ঘটনা ঘটতেই থাকবে।

বিষ্ফোরণের ঘটনার পরপরই বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পৌঁছে যায় ঘটনাস্থলে।

Reneta

গত মাসে রাজ্যব্যাপি আইনজীবীদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ পালিত হয়েছে। উত্তর প্রদেশের বার কাউন্সিল বার এসোসিয়েশনগুলোকে আহ্বান জানিয়েছিল এই প্রতিবাদে অংশ নেওয়ার জন্য। তারা রাজ্য সরকারকে আইনজীবীদের রক্ষার্থে আইন পাস করারও দাবি তোলে সেখানে।

গত ৭ জানুয়ারি লক্ষ্ণৌতে ৩২ বছর বয়সী আইনজীবী শেখর ত্রিপাঠিকে লাঠিপেটা করে হত্যা করে পাঁচজন। সেটা তাদের সহকর্মীদের মধ্যে আরো প্রতিবাদ তৈরি করে।

১৭ ডিসেম্বরে বিজনোর আদালতে এক অপরিচিত ব্যক্তি গুলি করে একজনকে হত্যা করে ও দুই পুলিশ কর্মকর্তাকে আহত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীবোমা বিষ্ফোরণলক্ষ্ণৌ
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT