চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে জিততে বাংলাদেশের দরকার ২৩০ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার হ্যামিল্টনে সকালে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত ৭ উইকেটে ২২৯ রান করেছে।

ওপেনিং জুটিতে ভালো সূচনা পায় ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ৭৪ রানের জুটি লাল-সবুজের দলের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। আকস্মিকভাবে বিনা উইকেটে ৭৪ থেকে টিম ইন্ডিয়ার স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৭৪ রান। দারুণভাবে ম্যাচে ফেরে টাইগ্রেসরা।

নাহিদা আক্তারের বলে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। ৩০ রান করা স্মৃতির ক্যাচ নেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা ফারজানা হক।

পরের ওভারেই ঋতু মণির বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ৪২ বলে ৬ চার ও এক ছরের মারে ৪২ রান করা শেফালি ভার্মা। ঠিক পরের বলেই অধিনায়ক মিতালি রাজ রানের খাতা না খুলেই ড্রেসিং রুমে ফেরেন। সহজ ক্যাচ নেন কভারে থাকা ফাহিমা খাতুন।

ইনিংস বড় করতে পারেননি হারমানপ্রীত কৌর। ১৪ রান করে ফারজানার সরাসরি থ্রোতে রান আউট হন।

Reneta

পঞ্চম উইকেটে ৫৪ রান যোগ করেন ইয়াস্তিকা ভাটিয়া ও রিচা ঘোষ। তিনি ৩৬ বলে ৩ চারে ২৬ রান করে নাহিদার বলে স্টাম্পিংয়ের শিকার হন। খানিক পর আউট হন ফিফটি করা ইয়াস্তিকা। ৮০ বলে ২ চারে ৫০ রান করে ঋতু মণির বলে শর্ট ফাইন লেগে নাহিদার হাতে ধরা পড়েন।

এরপর সপ্তম ওভারে পূজা ভাস্ত্রাকর ও স্নেহ রানা দ্রুত ৪৮ রানের জুটি গড়েন। জাহানারার করা ৫০তম ওভারের তৃতীয় বলে জাহানারার বলে ঋতু মণির হাতে ধরা পড়েন ২৩ বলে ২ চারে ২৭ রান করা স্নেহ রানা। ভাস্ত্রাকর ৩৩ বলে ২ চারে ৩০ ও ঝুলন গোস্বামী ২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ২ মেইডেনসহ ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ঋতু মণি। ৯ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট পান নাহিদা আক্তার। খরুচে বোলিং করা জাহানারা আলম ৮ ওভারে ৫২ রানের বিনিময়ে এক উইকেট দখল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT