চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উত্তর প্রদেশে অতর্কিত হামলায় ৮ পুলিশ নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুলিশ

হত্যার ঘটনায় ওয়ান্টেড এক সন্ত্রাসী গ্রেপ্তার করতে গিয়ে উত্তর প্রদেশের কানপুরে অতর্কিত গুলিবর্ষণে আট পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই সন্ত্রাসী ও তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশের সুপারিন্টেন্ডেন্ড, তিনজন সাব-ইন্সপেক্টর এবং চারজন কনস্টেবল।

লক্ষ্ণৌর রাজধানী থেকে ১৫০ কিলোমিটার দূরে ডিকরু গ্রামে এই ঘটনা ঘটে।

৬০টি সন্ত্রাসী অভিযোগে অভিযুক্ত বিকাশ দুবে নামের এক ওয়ান্টেড সন্ত্রাসীকে ধরতে তিনটি পুলিশ স্টেশন থেকে টিম যায় ওই গ্রামে। সম্প্রতি নতুন এক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠায় ওই অভিযানের পরিকল্পনা করে পুলিশ।

কানপুরের পুলিশ প্রধান দীনেশ কুমার বলেন, তাকে গ্রেপ্তার করতেই গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে যেতেই তারা তিনদিক থেকে আক্রমণ চালায়। এই আক্রমণ পূর্বপরিকল্পিত ছিলো।

উত্তর প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্তি বলেন, বিকাশ দুবে ও অন্যরা মিলে যে রাস্তাটা ওই গ্রামের দিকে যায় তার পথরোধ করে রেখেছিলো। পুলিশ সেটা সরায় এবং গ্রামের মধ্যে প্রবেশ করে। তখন বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান করা সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়।

Reneta

বিকাশ দুবের সন্ত্রাসবাদের ইতিহাস অনেক লম্বা। তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ। তার মধ্যে ২০০১ সালে বিজেপির এক নেতাকে হত্যার অভিযোগও রয়েছে, যদিও সেই মামলায় সে খালাস পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর প্রদেশপুলিশবিকাশ দুবেভারতহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT