চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ন ০১, জুন ২০২০
বিনোদন
A A

বিগত দুই মাসেরও বেশি সময় যাবত লকডাউন চলছে পুরো ভারত জুড়ে। চলমান এই লকডাউনে ইতোমধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি।

অবশেষে অনেক বিবেচনা ও বৈঠকের পর ভারতের মহারাষ্ট্র সরকার নির্মাতাদের চলচ্চিত্র, টিভি শো এবং ওয়েব শোগুলোর শুটিং শিডিউল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলে কাজ শুটিং করতে হবে।

নির্মাতাদের শুটিং শুরুর ক্ষেত্রে অবশ্যই প্রথমে প্রোডাকশনের কাজের সাথে সংযুক্ত কাস্ট অ্যান্ড ক্রু সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে কেউ যদি কোভিড-১৯ এ আক্রান্ত থাকে তবে ৩দিনের জন্য শুটিংয়ের কার্যক্রম স্থগিত রাখতে হবে।

এছাড়া, কিছু কঠোর নিয়মের যেগুলোর বাধ্য বাধকতা থাকা দরকার সেগুলোর মধ্যে রয়েছে শুটিংয়ের সকল সরঞ্জামগুলো জীবাণুমুক্ত করণ এবং স্যানিটাইজেশন, বায়ু চলাচলের জন্য দরজা এবং জানালা খোলা রাখা, পরিবেশ বান্ধব জিনিষপত্র ব্যবহার, একই সাথে সর্বদা মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করা।

এ বিষয়ে ভারতীয় চলচ্চিত্র ও টিভি প্রযোজক কাউন্সিলের চেয়ারম্যান, টিভি ও ওয়েব শাখা, জেডি মাজেথিয়া বলেছেন, আমরা সবে মাত্র মহারাষ্ট্রের সিএম উদ্ধব ঠাকরের কাছ থেকে পুনরায় শুটিং শুরু করার আদেশ পেয়েছি। আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সকলে অনেক দায়িত্ব নিয়ে বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে কাজটি করার চেষ্টা করব। যদিও শুটিং শুরু করার জন্য নির্দিষ্ট কোন তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে শিগগিরি সকল কার্যক্রম শুরু হবে বলে আশা করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাগ্লাভসচলচ্চিত্রনির্মাণনির্মাতাবিজ্ঞাপনভারতমহারাষ্ট্রলকডাউনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT