চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে যাত্রীবাহী বাস নদীতে, বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ভারত-বাস দুর্ঘটনা

ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের মলর্না দুঙ্গার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা কালেক্টর কৈলাশ চাঁদ ভার্মা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে হিন্দুস্থান টাইমস জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মধ্যপ্রদেশ থেকে আসা বাসটির চালক সেতুর ওপর আরেকটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। সেতু থেকে নিচের বানাস নদীতে পড়ার কিছুক্ষণের মধ্যেই বাসটি পানিতে তলিয়ে যায়। বাসের যাত্রীরা মধ্যপ্রদেশের দাউসার লালসথ নামক স্থান থেকে রাজস্থানের রামদেবরা মন্দির দর্শনে যাচ্ছিলেন।

উদ্ধার আহতদের কয়েকজন অভিযোগ, দুর্ঘটনার সময় বাস চালাচ্ছিল ওই বাসের ১৬ বছর বয়সী কন্ডাক্টর।

স্থানীয় সময় সকাল ১০টার মধ্যে উদ্ধারকারী দল ক্রেন দিয়ে বাসটি পানি থেকে তুলে গ্যাস কাটারের সাহায্যে জানালা কেটে একে একে ৩২টি মৃতদেহ বের করতে সক্ষম হয়। এনডিটিভি জানিয়েছে, ৩৪ আসনবিশিষ্ট বাসটিতে যাত্রীসংখ্যা ছিল ৫০ জনের মতো। উদ্ধার করা লাশগুলো জেলা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়। আহতদের নেয়া হয় নিকটস্থ বিভিন্ন হাসপাতালে।

নিহতদের মধ্যে ২৫ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে। এদের ১০ জন সাওয়াই মাধোপুরের, ১০ জন মধ্যপ্রদেশের এবং ৫ জন উত্তর প্রদেশের। ১০ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।ভারত-বাস দুর্ঘটনা

দুর্ঘটনার কিছু সময় পরই জেলা কালেক্টর এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট মামান সিং উদ্ধার ব্যবস্থা তদারক করতে ঘটনাস্থলে পৌঁছান।

Reneta

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ ঘটনায় শোক প্রকাশ করে উদ্ধার অভিযান দ্রুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনায় গভীর শোক জানিয়ে বলেন, রাজ্য সরকার বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যেন উদ্ধার অভিযান সুষ্ঠুভাবে হয় এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেয়া সম্ভব হয়।

রাজস্থানের রামদেবরা মন্দির পুরো ভারতেই বেশ জনপ্রিয় একটি তীর্থস্থান। প্রতি শনিবার ও মঙ্গলবার এই মন্দির দর্শনে আগ্রহী তীর্থযাত্রীদের নিয়ে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার এবং রাজস্থানের বিভিন্ন অঞ্চল থেকে বাস যাওয়া আসা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস দুর্ঘটনাভারতভারতে বাস দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT