গত কয়েক বছরে মুখে মুখে ফিরছে এক নাম। গুগল সার্চেও ‘এস’ লিখলে তার নাম চোখে পড়ে। কানাডার ‘পর্ণো’কুটির থেকে বলিউডি সিনেমা-মহলের তাজে কোহিনূর না হলেও তিনি এখন হীরকখন্ড, অভিনয় দিয়ে না হলেও সাহসিকতায়। ২০১২ সালে বলিউডে যাত্রা শুরু করা এই বিনোদিনীর নাম সানি লিওন। তবে এটা নিতান্তই এক পোশাকী নাম। নীলজগৎ ও হালের বলিফিল্ম জগতের সানি লিওনের আসল নাম কারেনজিৎ কৌর বোরা। কানাডার এক শিখ পরিবারে জন্ম নেয়া কারেনজিতকে ডাকা হতো লিওন সার্নিয়া নামে। তবে ‘সানি লিওন’ নামটির আছে নিজস্ব এক গল্প।
কীভাবে কারেনজিৎ হয়ে উঠলেন ‘সানি লিওন’ আর কেমন কাটছে তার বলিউডি জীবন তাই নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র মুখোমুখি হয়েছিলেন এই তারকা।
নামের পেছনের গল্প বলতে গিয়ে কারেনজিত ওরফে সানি লিওন বলেন,‘২০০১ সালের কথা,আমার বয়স তখন ১৯। ‘পেন্টহাউজ’ ম্যাগাজিনে আমাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করে। আবেদনময়ী হিসেবে ছবি ছাঁপে তাদের মার্চ সংখ্যায়। সেজন্য যখন আমি ম্যাগাজিনটি আমার সাক্ষাতকার নিচ্ছিলো। শো বিজ পেশায় সবারই একটা বানানো নাম থাকে। তো তারা আমাকে জিজ্ঞেস করলো আপনি নিজেকে কী নামে পরিচিত করতে চান? আমি নিজেই তাদেরকে ‘সানি’ নামটি বললাম আর লিওনটা থেকেই গেলো। আসলে আমার ভাই সন্দীপের ডাক নাম ছিলো ‘সানি’। ব্যস! সেই থেকে শুরু’।
সারসংক্ষেপে সানি:
৩৪ বছর বয়সী সানি লিওনের জন্ম কানাডায়। অভিবাসী শিখ বাবা-মায়ের ঘরে বড় হওয়া সানি বেশ দূরন্ত ছিলেন। হকি খেলতে ভালো লাগতো তার। পর্নো জগতে পা রাখেন ২০০১ সালে। রিয়েলিটি শো বিগ-বস দিয়ে ভারতীয় টেলিভিশন জগতে প্রথমবার হাজির হন সানি। ২০১০ সালে পূজা ভাটের ‘জিসম-টু’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। ভারতজুড়ে ব্যাপক আলোচিত এই তারকা টানা দুবছর ছিলেন গুগল সার্চের শীর্ষে। এরপর তিনি চার বছরে দশটি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে দু’টিতে সানি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে।
তবে ছোট কাপড় পড়ার চল বলিউড পাড়ায় আগে থেকে চলে আসলেও ‘বোল্ড’ সানিকে নিয়ে বেশ অস্বস্তি ছিলো ইন্ডাস্ট্রিতে। নিজের দিকে অন্য নারী তারকাদের বক্রদৃষ্টি নজর এড়ায়নি সানিরও।
সাক্ষাতকারে সানি জানান তার সেরকম অভিজ্ঞতার কথা, ‘আমার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কথা মনে আছে। যেখানে আমাকে অন্য পুরুষ ও নারী তারকাদের সঙ্গে মঞ্চে উঠতে বলা হলেও তারা রাজি হয়নি। এটা বেশ অদ্ভূত লাগে যখন কেউ নিজের স্বল্প ধারণা থেকে না বের হয়ে উল্টো অপেশাদারি আচরণ করে’।
কিন্তু শত সমালোচনা পাশ কাটিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত সানি। ‘এক পাহেলি লীলা’ ও ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবির পর এবার দর্শকের চোখ সিনেপর্দায় আটকাতে সানি আসছেন ‘মাস্তিজাদে’ নামের নতুন ছবি নিয়ে।






