চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে সাউথ এশিয়া সেরা বাংলাদেশের মেয়েরা

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৩:৫৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

রেফারির শেষ বাঁশি বাজা মাত্রই লাল-সবুজ পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়লো কিশোরীরা। মিডফিল্ডার মনিকা চাকমাকে দেখা গেল হাউ-মাউ করে কাঁদতে। হঠাত যে কেউ ভাবতে পারেন মনিকার চোখে জল পরাজয়ের; ভুল! সাফের পুরো টুর্নামেন্টে অসাধারণ ফুটবলের কারুকার্য ছড়িয়ে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ। শামসুন নাহারের একমাত্র গোল ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব এখন গোলাম রব্বানী ছোটনের দলের।

ফাইনালের আগে বাফুফের প্রচারণা, মাইকিং বেশ কাজেই লেগেছে বলা চলে। সংবাদ মাধ্যমগুলোরও অনুরোধ ছিল মাঠে বসে বাংলাদেশকে সমর্থন জানানোর। তাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শক দেখা গেল। হাতে হাতে থাকলো লাল-সবুজ পতাকা, ভুভুজেলা। কণ্ঠে থাকলো ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রব।

ম্যাচের আগের দিন গোলাম রব্বানী ছোটনের প্রতিশ্রুতি ছিল অলআউট ফুটবলের। কোচের প্রতিশ্রুতি রক্ষায় ম্যাচের শুরু থেকেই ততপর লাল-সবুজদের অনূর্ধ্ব-১৫ বাঘিনীরা। রেফারি ফাউলের বাঁশি না বাজালে প্রথম মিনিটেই গোল থাকতে পারতো বাংলাদেশের। মার্জিয়ার দূরন্ত পাসে তহুরাকে গোল বঞ্চিত করেছেন রেফারি।

২২ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া আনুচিং মগিনির। ভারতগোলরক্ষককে একা পেয়েও সময় মত বলে শট না নিতে পারায় গোল হয়নি বাঘিনীদের। ৩২ মিনিটে অসাধারণ ড্রিবলিংয়ে ডি-বক্সে ঢোকা তহুরার শট অল্পের জন্য খুঁজে পায়নি লক্ষ্য।

একের পর আক্রমণের ফলাফলা পাওয়া গেল বিরতির ঠিক তিন মিনিট আগে। বামপ্রান্ত দিয়ে তহুরার ক্রস গোলবারে খুঁজে নেয় আনুচিংকে। জার্সি নাম্বার ৯ ফরোয়ার্ডের শট ভারত ডিফেন্ডারের গায়ে লেগে ফিরলে অসাধারণ এক ভলিতে ৪২ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন ডিফেন্ডার শামসুন নাহার।

ম্যাচের ৬১ মিনিটে অসাধারণ দলীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তহুরা সঠিক ফিনিশিং না পাওয়ায়। নিজ অর্ধ থেকে অধিনায়ক মারিয়ার দারুণ পাস ভারতের ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সে পৌঁছে যান তহুরা। পরাস্ত করেছিলেন গোলরক্ষককেও। কিন্তু শেষ পর্যন্ত নিজের ভুলেই পাওয়া হয়নি গোল।

Reneta

শেষদিকে খেলা ছড়িয়েছে উত্তেজনা। দুদলই একাধিকবার প্রতিপখের অর্ধে ছড়িয়েছে আতঙ্ক। কিন্তু তাতে খুব একটা ক্ষতি হয়নি বাংলাদেশের। বরং শেষদিকে একাধিক সুযোগ হাতছাড়া না হলে জয়টা বড় ব্যবধানই হতে পারতো বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মে ২, ২০২৬

দ্রুততম সময়ে ঢাকা-সিলেট যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ শুরু হবে: প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের মাকালু শিখরে বাবর আলী

মে ২, ২০২৬

সুরমা নদীর বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT