চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে সাধুবাদ জানালো বিএনপি

চকোর মালিথাচকোর মালিথা
১২:২৭ অপরাহ্ণ ০৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি নিয়ে ভারতের লোকসভায় সর্বসম্মতভাবে বিল পাস হওয়ায় সাধুবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন ভারতকে সাধুবাদ জানান।

যাত্রাবাড়ীতে বাস পোড়ানো মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে চার্জসিটকে ন্যাক্কার জনক বলে এর তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।

আসাদুজ্জামান বলেন্, দীর্ঘদিন পর স্থলসীমান্ত বাস্তবায়ন নিয়ে ভারতের সংসদে বিল পাস হয়েছে। এর ফলে বাংলাদেশ ৫শ’ একর জমি হারালেও দুই দেশের ছিটমহলের অধিকার বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে।

এ বিল পাসের জন্য আসাদুজ্জামান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ভূমিমন্ত্রী নৃপেন চ্যাটার্জি, সাম্যবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

রিপন দাবি করেন ২৩ জানুয়ারি খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে পুলিশ দ্বারা অবরুদ্ধ ছিলেন। আন্দোলনের নামে গাড়িতে প্রেট্রোল বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপ্রাত্র বলেন, এতে করে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিবিল পাসসীমান্ত চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT