চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে বিদায় করে সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

যুব এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় অন্য গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ভারত প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে হেরে গিয়েছিল। বাংলাদেশ তিন ম্যাচ জিতেই সেমিতে উঠল।

মঙ্গলবার বৃষ্টির কারণে ম্যাচ ৩২ ওভারে নামিয়ে আনা হয়। ভারত টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৭ রান তোলে। দুই উইকেট হারিয়ে ৪ ওভার আগেই ম্যাচ জিতে নেয় লাল-সবুজের যুবারা।

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন সালমান খান। ৩৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫৩ বলে ৩৪ করেন উইকেটরক্ষক অনুজ। বাংলাদেশের রবিউল হক ছয় ওভার হাত ঘুরিয়ে ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন নাঈম হাসান এবং আরিফ হোসেন।

জবাব দিতে নেমে পিনাক ঘোষ ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন। ৭৭ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার নাঈম শেখ ৪৪ বলে ৩৮ করেন। অধিনায়ক সাইফ হাসান ১৬ করে ফিরলেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় ৩২ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশভারতযুব এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT