চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত যাওয়ার সময় বরিশাল ও খুলনার দুই আওয়ামী লীগ নেতা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় বরিশাল ও খুলনা আওয়ামী লীগের দু’জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে বিজিবি দু’জন আটকের বিষয়টি জানালেও ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা বলছেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেনকে (টুটুল) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে ইমিগ্রেশন থেকে তাকে আটক করে বিজিবি।

নীরব হোসেনের বাড়ি বরিশাল নগরের নাজির মহল্লায়। তার বাবার নাম হারুন অর রশিদ। অপরজন খুলনার নাগরিক আমজাদ হোসেন। তাকে বসিয়ে রাখা হয়েছে। তিনি এখনও আটক কি না তা ইমিগ্রেশন নিশ্চিত নন।

সাতক্ষীরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জুয়েল আহমেদ জানান, তাদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা এ পথে যেন ভারতে পালিয়ে যেতে না পারেন। সে অনুযায়ী কাজ করছে সরকারি বিভিন্ন বিভাগ।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক সূত্রে পিআরও বিজিবি জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এর ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়।

তিনি জানান, আজ সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া দুপুরে খুলনার মেয়র ও আওয়ামী লীগ নেতা তালুকদার খালেকের কালেক্টর হিসেবে প্রাপ্ত তথ্যে এসএম আমজাদকেও আটক করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT