চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচ বর্জনে আইসিসি কী ধরনের শাস্তি দিতে পারে পাকিস্তানকে

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বেশ নাটকীয়তার পর ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বর্জন করছে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ। যে ম্যাচ ঘিরে আইসিসির ক্ষতির পরিমাণ ২০০ কোটি রুপির মতো হতে পারে। এমন ম্যাচ সহজে ছাড়বে না আইসিসি, বলছেন বিশ্লেষকরা। ম্যাচ বর্জনে পাকিস্তানকে দেয়া হতে পারে বড় শাস্তি। ক্রিকেটের অভিভাবক সংস্থা এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে কেমন শাস্তি হতে পারে।

প্রচলিত হিসাব অনুযায়ী, ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের গড় আর্থিক মূল্য প্রায় ১০-১১ মিলিয়ন মার্কিন ডলার। যা ১০০ কোটি ভারতীয় রুপির কাছাকাছি। সে অনুযায়ী দুই দেশের লড়াইয়ে টিভি সম্প্রচারে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের মূল্য দাঁড়ায় প্রায় ৪০ লাখ ভারতীয় রুপি ভারত-পাকিস্তান ম্যাচের আর্থিক মূল্য দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি হতে পারে। তাতে ২০০ কোটি রুপির বেশি ক্ষতি হতে পারে আইসিসির, বলছেন বিশ্লেষকরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬৯ কোটি টাকা।

ভারতের কিছু গণমাধ্যম বলছে, এসব বিশ্লেষণের পর পাকিস্তানকে শাস্তির সম্মুখীন করতে পারে আইসিসি। কিছু সম্ভাব্য অবস্থার কথাও আসছে প্রতিবেদনে।

সম্ভাব্য ব্যবস্থার মধ্যে সবার আগে যেটা হতে পারে, ম্যাচ বর্জনের ফলে আইসিসির আর্থিক ক্ষতি কমিয়ে আনার জন্য পিসিবিকে জরিমানা করা কিংবা আইসিসির বরাদ্দ রাজস্ব থেকে পাকিস্তানের ভাগ কমিয়ে দেয়া।

এছাড়াও, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের পয়েন্ট কেটে নেয়া হতে পারে। র‌্যাঙ্কিংয়ে ব্যবস্থা নেয়া হতে পারে তাদের বিরুদ্ধে। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করতে পারে শীর্ষ দেশগুলো।

Reneta

বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে। ক্ষতিপূরণ আদায়ের জন্য আদালতে টেনে নেয়া হতে পারে পাকিস্তানকে এবং বড় ক্ষতিপূরণ চাওয়া হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT