চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

চাল ক্রয়ের প্রস্তাবসহ সভায় ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৯৩ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ৭৭৩ টাকা। এর মধ্যে জিওবি (সরকারের তহবিল) থেকে ব্যয় হবে ৯৫৮ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৯১৬ টাকা এবং প্রকল্প সাহায্য (এডিবি, এএফডি ও ইআইবি ঋণ) ৫৩৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৮৫৭ টাকা নেয়া হবে।

সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৮টি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়।

ড. শাহিদা খাতুন বলেন, সভায় অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রিসভায় ২টি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় ৬টি সহ মোট ৮টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি ছিল।

তিনি বলেন, আজকের সভায় খাদ্য অধিদপ্তরকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল ভারতের মের্সাস পি কে এগ্রি প্রাইভেট থেকে ১৭৭ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩০ দশমিক ৩৩ ডলার।

Reneta

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ‌‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং’ কার্যক্রম পিপিপি পদ্ধতির পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের প্রস্তাব এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক ভারতের জাতীয় সিড কপোরেশন (এনএসসি) থেকে জেআরও-৫২৪ জাতের ৮০০ টন মানঘোষিত পাটবীজ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ‌‘ভোলা (পরান তালুকদার হাট)-চরফ্যাশন (চরমানিকা) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং- পিডব্লিউ-৩ পূর্ত কাজের জন্য জয়েন্ট ভেঞ্চার মো. মইন উদ্দিন লিমিটেড এবং নবরুণ ট্রেডার্স লিমিটেডের থেকে ১২২ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৫৯০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। একই কাজের প্যাকেজ নং- পিডব্লিউ-৬ পূর্তের কাজ জয়েন্ট ভেঞ্চার মো. বদরুল ইকবাল, হাসান টেকনো বিল্ডার্স এবং ওয়াসার কনস্ট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড থেকে ১১৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৮৪১ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি প্রকল্প’ নির্মাণ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজ তদারকির জন্য স্বতন্ত্র প্রকৌশলী পরামর্শক প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে ভারতের এমএস ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট অ্যান্ড টেকনো এবং যুক্তরাষ্ট্রের সালেদিয়া অ্যাসোসিয়েটরকে ৭৯ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৮৯২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা অ্যাক্সসেটর এনার্জির কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ২১৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ২৩ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ঢাকা এনভারমেন্ট সাসটেনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-২ এর আওতায় পানি শোধনাগার থেকে বারিধারা পর্যন্ত ১৪ কিলোমিটার পরিশোধিত পানির ট্রান্সমিশন লাইন স্থাপন কাজ চীনের সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড থেকে ৭৭৭ কোটি ৪০ লাখ ৫ হাজার ২৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালচাল আমদানিভারত থেকে চাল আমদানি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT