চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ২২ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
ভারত থেকে অনুপ্রবেশ

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ২২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোরে ভারতের সীমান্তবর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর এবং মগদাসপুর থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোর ৫টার দিকে বিজিবির পলিয়ানপুর বর্ডার আউটপোস্টের একটি টহল দল নিশ্চিন্তপুর থেকে ১৬ জন এবং জুলুলি আউটপোস্টের আরেকটি দল মগদাসপুর গ্রাম থেকে আরও ৫ জনকে আটক করে।

তাদের সঙ্গে থাকা একজন দালালকেও আটক করা হয়। আটকদের মধ্যে দালাল ছাড়া বাকিরা ৮ জন পুরুষ, ৭ জন নারী ও ৬ জন শিশু।

আটক ব্যক্তিদের দাবি, তারা বাংলাদেশি নাগরিক। কাজের সন্ধান, চিকিৎসা এবং ছুটে যাওয়া গবাদিপশু ফিরিয়ে আনতে গিয়ে তারা বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল।

আটক ব্যক্তিদের ঝিনােইদহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

Reneta

এ নিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার দায়ে মাত্র তিন সপ্তাহে মোট ৩৫১ জনকে আটক বা গ্রেপ্তার করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অনুপ্রবেশবাংলাদেশ ভারত সীমান্তবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT