২০১৬ সালের ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) এ প্রথমবারের মত দেখা মেলে বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। সেই পার্টিতেই প্রথমবারের মত তার দেখা হয় নিক জোনাসের সাথে। এরপর ঠিক তার পরের বছর মেট গালাতে তাদের দেখা যায় একসাথে! সেই থেকেই শুরু তাদের প্রেম। অতঃপর বিয়ে!
তিন বছর পর আবারো ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে হাতে হাত রাখা অবস্থায় দেখা মিলল ভারতের ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া ও স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাসের।
৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর রেড কার্পেটে সবার নজর কেড়েছেন এই সেলেব দম্পতি! এসময় প্রিয়াঙ্কার পরনে ছিল কালো গাউন, যেটিতে বেশ নজরকাড়া লাগছিল তাকে।
সেই সাথে নেভি ব্লু স্যুট আর কালো বো-তে হ্যান্ডসাম লুক নিয়েছিলেন নিক। এসময় ক্যামেরা সামনে ভরা মজলিশে একে অপরের সাথে খুনসুটি করে হাসানোর চেষ্টা করছিলেন তারা। যার বেশ কিছু ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।








