চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনের ভাষণেও পোপের মুখে বাংলাদেশের কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
পোপ

বড়দিনে শরণার্থীদের জন্য বিশ্ববাসীর প্রতি ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের এক বিশেষ আবেদনে উঠে এসেছে অসংখ্য রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের নাম।

পোপ জন পলের সফরের ৩১ বছর পর গত ৩০ নভেম্বর  বাংলাদেশে আসেন পোপ ফ্রান্সিস। তিনদিনের ওই সফরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যান তিনি। তাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন পোপ।

বড়দিনে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দেয়া ওই ভাষণে পোপ বলেন, যারা নিজ ভূমি থেকে বিতারিত হয়ে এসেছেন তাদের অবহেলা করা উচিত নয়। বিশ্বের ২২ মিলিয়ন মানুষ শরণার্থী। তাদের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাও রয়েছে।

বাইবেলের একটি ঘটনার উল্লেখ করে শরণার্থীদের সঙ্গে যিশু খ্রিষ্টের মাতা মেরি এবং পিতা জোসেফের সাথে তুলনা করে পোপ বলেন, নাজারেথ থেকে যখন মেরি ও জোসেফ বেথেলহেমে যান তখন তাদেরও থাকার মতো কোনো জায়গা ছিল না।

পবিত্র বেথেলহেমে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হচ্ছে। দিনটি ঘিরে দেশে দেশে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পোপ যোগ করে বলেন, অনেক অভিবাসী তাদের নেতাদের কারণে বাধ্য হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যেতে, নিষ্পাপ রক্তগুলোও কারো নজরে পড়ছে না। জোসেফ ও মেরির পদচিহ্নের পেছনে আরো অনেক পদচিহ্ন হারিয়ে গেছে।

Reneta

ইতালির এক অভিবাসীর উত্তরসূরী হিসেবে ৮১ বছর বয়সী আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস বলেন, আমরা লক্ষ লক্ষ মানুষকে দেখেছি যারা তাদের দেশ ছাড়ার সিদ্ধান্ত নিজেরা নেয়নি। বরং বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে প্রিয় দেশ ও প্রিয় মানুষবে ছেড়ে যেতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT